শনিবার, ৮ আগস্ট ২০২৬

চবিতে ফের ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফের ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গ্রুপ দুটি সিএফসি ও সিক্সটি নাইন। সিএফসি গ্রুপটি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী এবং সিক্সটি নাইন গ্রুপটি সাবেক সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিনের অনুসারী।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শাহজালাল ও শাহ আমানত হলের সামনে এই ঘটনা ঘটে।

জানা যায়, সন্ধ্যায় সিএফসি গ্রুপের এক কর্মী সিক্সটি নাইন গ্রুপের এক নেতাকে কলার ধরে মারধর করে। এরপরই বিষয়টি জানাজানি হলে গ্রুপ দুটির মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সংঘর্ষ চলছে। তবে পুলিশ ও প্রক্টরিয়াল বডির কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি।

এদিকে আজ দুপুর ১টার দিকে সোহরাওয়ার্দী হলের সামনে বিজয় গ্রুপ ও সিক্সটি নাইন গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ২০ জন আহত হয়। সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় চবি।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জানায়, গতকাল রাতে এই দুই গ্রুপের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটির জেরে প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া চলে।

শিক্ষার্থীরা জানায়, কামরুল ইসলাম নামে এক শিক্ষার্থী সিক্সটি নাইন গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে তিনি বিজয় গ্রুপে যোগ দেন। মূলত গ্রুপ পাল্টানো নিয়ে দুই গ্রুপের মধ্যে আগে থেকে বিরোধ ছিল।

সহকারী প্রক্টর মোহাম্মদ রোকন উদ্দিন বলেন, সন্ধ্যার পরে আমানত হলের এক ছাত্র মারধর করে শাহজালাল হলের কিছু ছাত্র।

এরপর থেকে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়৷ আমরা পরস্থিতি সামাল দিতে হলের ভেতরে ঢোকার চেষ্টা করছি। কিন্তু ইটপাটকেলের নিক্ষেপের কারণে ভেতরে প্রবেশ করা যায়নি এখনো। পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...