রবিবার, ২৩ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে ঝরনার কূপে পড়ে মেডিক্যাল ছাত্র নিহত 

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ে খৈইয়াছড়া ঝরনা দেখতে এসে পা পিছলে কূপে পড়ে আল শাহরিয়ার (২৪) নামের এক মেডিক্যাল ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার খৈইয়াছড়া ইউনিয়নের খৈইয়াছড়া ঝরনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার চুয়াডাঙ্গা জেলার আলমডাংগা থানার বাবুপাড়া গ্রামের খন্দকার আব্দুল আল মামুনের ছেলে। তিনি শহীদ মন্সুর আলী মেডিক্যাল কলেজের ১ম বর্ষে ছাত্র।

শাহরিয়ারের বন্ধু অভিজিৎ জানান, আমরা সাত বন্ধু সকালে খৈইয়াছড়া ঝরনা দেখতে যাই। ঝরনা দেখা শেষে আসার পথে দ্বিতীয় ঝরনার কূপে আমরা গোসল করতে নামি। কিন্তু শাহরিয়ার নামবেনা বলে আগে চলে আসে। পরে আমরা প্রথম ঝরনায় এসে তাকে দেখতে না পেয়ে খোঁজ করতে থাকি। মোবাইলে কল দিলেও সংযোগ পাচ্ছিলাম না। পরে আরো কয়েকজর পর্যটকের সহযোগিতায় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে কূপ থেকে তার মরদেহ উদ্ধার করে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এশাদ উল্ল্যাহ বলেন, ঝরনা থেকে পড়ে যাওয়া এক রোগিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়।

মিরসরাই সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে তাকে ঝরনার কূপ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সহিদুল ইসলাম বলেন, নিহত মেডিক্যাল কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারকে খবর দেয়ার পর তারা এখানে আসছে। পরিবারের লোকজন আসলে তারপর পরবর্তি আইনি প্রদক্ষেপ নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

আরও পড়ুন

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...