শনিবার, ৮ আগস্ট ২০২৬

সরস্বতী পূজায় উৎসবমুখর চট্টগ্রাম নগর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে হিন্দু সমপ্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। বিদ্যাদেবীর কৃপালাভের আশায় বিভিন্ন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ঘরে ঘরে আজ বুধবার এই পূজা উদযাপিত হয়।

পঞ্জিকা মতে, মঙলবার রাত ৮টা ৩৩ মিনিট থেকে পঞ্চমী তিথি শুরু হয় এবং বুধবার সন্ধ্যা ৬টা ৩৩ মিনিট পর্যন্ত পঞ্চমী তিথি থাকবে। সকালে পূজা শেষে ভক্তদের দেওয়া হয় অঞ্জলি।

বিতরণ করা হয় প্রসাদ। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে জ্ঞানদাত্রী দেবী সরস্বতীর আরাধনা করা হয়।

মঙলবার সন্ধ্যা থেকে ঢোল-বাঁশি বাজিয়ে, নগরীর বিভিন্ন মণ্ডপে মণ্ডপে নিয়ে যাওয়া হয় দেবীর প্রতিমা। সরস্বতী পূজাকে কেন্দ্র করে নগরীতে উৎসবের আমেজ।

পাড়ায় পাড়ায়, অলিগলিতে পূজামণ্ডপে পূজার্থীরা মায়ের পাদপদ্মে অঞ্জলি দিয়েছেন। দেবীর সামনে হাতেখড়ি দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা হয়েছে অনেক স্থানে।

তবে শাস্ত্রমতে, এদিন হাতেখড়ি দেওয়ার নিয়ম নেই। পঞ্জিকায় উল্লেখ আছে,‘শ্রীপঞ্চমী শ্রীশ্রীসরস্বতী পূজা ও উৎসবাদনধ্যায়ঃ’।

অর্থাৎ উৎসবের জন্য অনধ্যায়। সংস্কৃতজ্ঞ পণ্ডিত অমল চক্রবর্তীর অভিমত, অনধ্যায় অর্থ বিদ্যাচর্চার সঙ্গে সম্পর্কিত যাবতীয় বিষয় সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। বিদ্যার দেবীকে হৃদয়ে স্থাপন করে ধ্যান করাই শাস্ত্রীয় নির্দেশ। হাতেখড়ি দেওয়ার প্রশ্ন ওঠে না।

এটি অশাস্ত্রীয় এবং ভুল কাজ। বিদ্যারম্ভের জন্য শাস্ত্রে পৃথক দিনক্ষণ নির্দিষ্ট আছে। যদি হাতেখড়ি সংস্কার হিসাবে মানতে হয়, তা হলে সেই মতো দেওয়াই বিধেয়।

এদিকে রামকৃষ্ণ মিশন, তুলসীধাম, চট্টেশ্বরী কালী মন্দির, গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির, জামালখান, নালাপাড়া, পাথরঘাটা, গোসাইলডাঙ্গাসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চুয়েট, চমেক, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ইউএসটিসি, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ, কমার্স কলেজ, কলেজিয়েট স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে।

জেএমসেন হলে পূজার আয়োজন করেছে পাঁচটি প্রতিষ্ঠান। বিভিন্ন মঠমন্দিরে পূজা উপলক্ষে বর্ণিল সাজসজ্জা করা হয়েছে। মণ্ডপে আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। চলবে সন্ধ্যা আরতি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...