রবিবার, ২৩ আগস্ট ২০২৬

ভালোবাসা দিবসকে ঘিরে চকরিয়ায় কোটি টাকার ফুল বিক্রির আশা

চকরিয়া প্রতিনিধি

বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব  বুধবার। দিবস দুটিকে সামনে রেখে চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা কক্সবাজারের চকরিয়ার ‘গোলাপ নগর’ খ্যাত বরইতলী ও হারবাং থেকে আগেভাগেই নানা প্রজাতির ফুল কিনছেন। অনেকে আগাম অর্ডার দিয়ে রেখেছেন। ফলনও হয়েছে বেশ। সব মিলিয়ে এখানকার ফুলচাষিরা মহাখুশি। এবার তারা কোটি টাকার ফুল বিক্রি করার আশা করছেন। 

বরইতলী ও হারবাং ইউনিয়নের ফুলচাষিরা জানান, এখন দেশের রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক থাকায় বেশ খুশিমনে ফুল চাষে নামেন চাষিরা। এতে চলতি বছর পুরোদমে কর্মচাঞ্চল্য ফিরে আসে ‘ফুলের রাজ্য’ বরইতলী ও হারবাং ইউনিয়নে।

চকরিয়ার বরইতলী থেকে পাইকারি দরে কিনে চট্টগ্রাম মহানগরীর চেরাগী পাহাড় মোড়ে ফুল বিক্রি করেন সুভাষ দে। তিনি বলেন, প্রতিদিন গড়ে ৫–১০ হাজার ফুল কেনা হয় চকরিয়ার বরইতলী থেকে। আর বিশেষ দিবসে তা কয়েকগুণ ছাড়িয়ে যায়। এবারের ভালোবাসা দিবস উপলক্ষে আগাম অর্ডার দেওয়া হয়েছে প্রায় ৫০ হাজার গোলাপ ও গ্লাডিওলাস ফুলের। সেই ফুল ইতোমধ্যে আসাও শুরু হয়েছে গতকাল সোমবার থেকে।

এবার গোলাপ ফুলের ফলন কেমন হয়েছে, জানতে চাইলে বরইতলীর আলম নগরের ফুল চাষি নাছির উদ্দিন বলেন, আবহওয়া অনুকূলে থাকায় এবার গোলাপের বাগান বেশ নজরকাড়া। আমি গোলাপসহ রকমারি ফুলের চাষ যেমন করি, তেমনি গোলাপের চারাও বিক্রি করি। এতে বাড়তি আয় হচ্ছে।

কোন প্রজাতির গোলাপের চাহিদা বেশি? সেই প্রশ্নে চাষি কফিল উদ্দিন জানান, বেশি চাহিদা রয়েছে লাল গোলাপের। তবে দ্বিগুণ দাম পেলেও সাদা ও হলুদ প্রজাতির গোলাপের চাষ এখানে কম হয়। সাদা ও হলুদ প্রজাতির গোলাপের বাড়তি আকর্ষণ থাকায় যা ফলন হয় তা মুহূর্তের মধ্যেই কিনে নিয়ে যান চট্টগ্রাম, কঙবাজার, ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের পাইকাররা।

কয়েকজন ফুল চাষি আক্ষেপ করে বলেন, সরকার কৃষিক্ষেত্রে প্রণোদনা দেওয়াসহ নানাভাবে কৃষকদের সহায়তা দেয়। কিন্তু কৃষি বিভাগের পক্ষ থেকে ফুল চাষিদের জন্য তেমন কোনো প্রণোদনা বা সুযোগু–সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয় না।

বাগান মালিক সমিতির আহ্বায়ক মঈনুল ইসলাম বলেন, দিবস উপলক্ষে চাহিদা বাড়ায় বরইতলীর শতাধিক চাষির প্রত্যেকে ফুল বিক্রি করে পর্যাপ্ত লাভের মুখ দেখছেন।

মইনুল ইসলাম আরও বলেন, একসময় টানা অবরোধ–হরতালের কবলে পড়ে ফুলচাষিরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছিল। তবে বর্তমানে সেই পরিস্থিতি বদলে যাওয়ায় পুরোদমে ফুলচাষে নামেন চাষিরা। তাই আশা করছি, এবারের ভালোবাসা দিবসে গোলাপ, গ্লাডিওলাসসহ রকমারি ফুল বিক্রি হবে কোটি টাকার। ইতোমধ্যে চট্টগ্রাম ও কঙবাজারের পাইকারি ক্রেতারা বাগানে এসে ফুল নিতে শুরু করেছেন। অনেক পাইকারের আগাম অর্ডারও দেওয়া ফুল আজ মঙ্গলবার থেকে সবকটি বাগানের সিংহভাগ ফুল বিক্রি হবে।

চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন বলেন, দাপ্তরিক হিসেবে প্রায় ২০০ একর জমিতে গোলাপ এবং প্রায় দেড়শ একরে গ্লাডিওলাস ফুলের চাষ হয়েছে। ফুল চাষিদের প্রণোদনা বা অন্য কোনোভাবে সরকারি সহায়তা দেওয়ার বিধান না থাকলেও কৃষি দপ্তর থেকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

আরও পড়ুন

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...