শনিবার, ৮ আগস্ট ২০২৬

সৌদি আরব বাংলাদেশের অকৃত্রিম বন্ধু: স্পীকার

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-এর সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে তাঁরা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, সংসদীয় মৈত্রী গ্রুপের সফর বিনিময়ের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন, অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সৌদি আরব বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও অন্যতম উন্নয়ন সহযোগী। সৌদি আরবের মজলিশে শুরা কাউন্সিলের স্পিকার ড. আব্দুল্লাহ আল শেখের সাম্প্রতিক বাংলাদেশ সফরকালীন অনেক দ্বিপাক্ষিক সম্পর্কের আরো উন্নয়ন, কৃষি, বাণিজ্য, প্রযুক্তি ইত্যাদি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

সৌদি আরবের সহায়তায় বাংলাদেশে মডেল মসজিদ কাম ইসলামিক সেন্টার নির্মিত হচ্ছে, যা দুইদেশের দৃঢ় বন্ধুত্বের প্রমাণ। সংসদীয় মৈত্রী গ্রুপের সফর বিনিময়ের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন ও দুইদেশের সম্পর্ক আরো দৃঢ় হবে। এসময় বাংলাদেশ হতে সৌদি আরবে অধিক জনশক্তি রপ্তানির ওপর গুরুত্বারোপ করেন স্পীকার।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধুকন্যা উল্লেখ করে রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান বলেন, ভিশনারি নেতৃত্বের অধিকারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও দেশের জনগণকে অত্যন্ত ভালোবাসেন।

বাংলাদেশের উন্নয়নে সৌদি আরব সবসময় সহযোগিতা করে থাকে। সংসদীয় মৈত্রী গ্রুপের পারস্পরিক সফর বিনিময় হলে দুইদেশের সংসদ সদস্যগণ সমৃদ্ধ হবেন।

বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, পর্যটন, প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে সৌদি আরব-বাংলাদেশ পারস্পরিক সমন্বয় করে কাজ করতে পারে। দক্ষতার সাথে সংসদ পরিচালনা ও পুনরায় স্পীকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত বাংলাদেশকে আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...