আনোয়ারায় উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মো. হুজ্জাতুল ইসলামকে লাঞ্ছিত করার ঘটনায় ইউপি সদস্য আবদুল শুক্কুরকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারি ) দুপুরে চট্টগ্রাম নগরীর একটি বাসায় অভিযান চালিয়ে আনোয়ারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, মৎস্যজীবীরে তালিকা নিবন্ধনে নাম দেওয়াকে কেন্দ্র করে সোমবার বিকালে পরৈকোড়া ইউনিয়নের ইউপি সদস্য আবদুল শুক্কুর উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা মো. হুজ্জাতুল ইসলামকে লাঞ্ছিত করে। এ ঘটনায় ইউপি সদস্য আবদুল শুক্কুর (৪৫), ঠিকাদার কুতুব উদ্দিন (৫১) ও রাশেদুল করিমের (৪১) নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েক জনকে আসামি করে হুজ্জাতুল ইসলাম বাদী হয়ে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মামলার ১ নং আসামি আবদুল শুক্কুরকে গ্রেপ্তার করে। আদালতে সোপর্দ করা হবে। বাকিদের আটকে ধরতে অভিযান চলছে।
