রবিবার, ২৩ আগস্ট ২০২৬

মিরসরাই-শান্তিনীড় সভাপতি আশরাফ আর নেই 

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও তরুণ উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল (৩৮) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বারইয়ারহাট ব্র্যাক ব্যাংকের নিজ অফিস কক্ষে অসুস্থবোধ করলে হাসপাতালে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পুরো উপজেলায় শোক নেমে আসে।

ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল স্বেচ্ছাসেবী সংগঠন ‘শান্তিনীড়’ প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে উপজেলায় বিভিন্ন সামাজিক ও শিক্ষা নিয়ে কাজ করার মাধ্যমে পরিচিতি লাভ করেন। শান্তিনীড় ছাড়াও তিনি বারইয়ারহাট আল হেরা স্কুল পরিচালনা কমিটির সভাপতি, জমজম এর ব্যবস্থাপনা পরিচালক, মিরসরাই প্রেসক্লাবের দাতা সদস্য, মিরসরাই নাগরিক কমিটির যুগ্ম মহাসচিবের দায়িত্ব সহ অসংখ্য সামাজিক, ধর্মীয়, ব্যবসায়ী ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।

তিনি উপজেলার ধুম ইউনিয়নের শান্তিহাট এলাকার নুরুল হুদার ছেলে। মৃত্যুকালে বাবা,মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আশরাফ উদ্দিন সোহেলের অকাল মৃত্যুতে মিরসরাইয়ের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, মিরসরাই প্রেসক্লাব, মিরসরাই নাগরিক কমিটি, সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শান্তির হাট মাদ্রাসা মাঠে মরহুমের নামাযের জানাযা অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

আরও পড়ুন

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...