শনিবার, ৮ আগস্ট ২০২৬

বিএনপির কর্মসূচি অন্য কিছু নয়, পুরনো গাড়ি স্টার্ট দেওয়া: পররাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির কর্মসূচি অন্য কিছু নয়, স্টার্ট বন্ধ হওয়া পুরনো গাড়ি স্টার্ট দেওয়ারই নামান্তর।

তিনি বলেন, আসলে নির্বাচনের পর বিএনপি’র নেতা-কর্মীরা অত্যন্ত হতাশ এবং তাদের নেতৃত্ব প্রশ্নবিদ্ধ। তারা যে আবার নির্বাচনের কথা বলছে, সে জন্য তাদের পাঁচ বছর অপেক্ষা করতে হবে। নির্বাচিত বর্তমান সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার পর আবার নির্বাচন হবে।

ইন্টারন্যাশনাল বাংলাদেশ মেরিটাইম অর্গানাইজেশন আইএমও কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়া উপলক্ষে রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নৌ পরিবহন মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সমসাময়িক রাজনীতি নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আইএমও কাউন্সিলে বাংলাদেশের নির্বাচিত হওয়া সম্মান ও মর্যাদার উল্লেখ করে ড. হাছান বলেন, এটি অন্য অনেক দেশের তুলনায় সমুদ্র বাণিজ্যে আমাদের এগিয়ে থাকার স্বীকৃতি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইএমও কাউন্সিলে বাংলাদেশের নির্বাচিত হওয়া দেশকে সমুদ্র বাণিজ্য ক্ষেত্রে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোস্তফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থয়ী কমিটির সভাপতি ডঃ এ কে আব্দুল মোমেন।

আইএমও-তে দেশের ফোকাল পয়েন্ট নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ মাকসুদ আলম স্বাগত বক্তব্য দেন।

পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সামুদ্রিক বিষয় ইউনিট) রিয়ার এডমিরাল মোঃ খুরশেদ আলম এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

অতিথি ও আয়োজকবৃন্দ এ উপলক্ষে একটি কেক কাটেন ও শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...