শনিবার, ৮ আগস্ট ২০২৬

আমাদের সুশীল সমাজ সরকারের অগ্রগতি সামনে আনে না: তথ্য প্রতিমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু টানেলের মতো দৃশ্যমান উন্নয়ন ছাড়াও আমাদের অদৃশ্য যে উন্নয়ন হয়েছে তা হলো আমাদের সাহস।

আমাদের সাহস অনেক বেড়ে গেছে। বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা নিজের টাকায় পদ্মা সেতু, নদীর তলদেশে টানেল করেছি।

রোববার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা গত ১৫ বছরে বাংলাদেশকে গ্লোবাল স্টেজে নিয়ে গেছেন। এর ফলে পাশ্চাত্যের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের দুরভিসন্ধিমূলক কার্যক্রম আমরা দেখছি।

তিনি বলেন, যেহেতু বাংলাদেশে দারিদ্র্য বিমোচন হয়ে যাচ্ছে, শিক্ষার হার বেড়ে যাচ্ছে, স্বাস্থ্য সুরক্ষা হচ্ছে। তাই পশ্চিমারা নিয়ে আসছে ভোটের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার এসব বিষয়। তারপারও আমরা যদি দেখি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলোর সবই নিশ্চিত করেছেন।

মোহাম্মদ আলী আরাফাত বলেন, আমাদের সুশীল সমাজ সরকারের অগ্রগতি সামনে আনে না। বৃহত্তর পরিসরে সরকারের অর্জন ঢেকে রেখে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে সরকারকে আক্রমণ করার চেষ্টা করছে। তাদের এসব তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। এক্ষেত্রে আমরা জয়ী হব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...