রবিবার, ২৩ আগস্ট ২০২৬

চকরিয়া-লামা সড়কে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট শুরু

চকরিয়া প্রতিনিধি

সিএনজিচালিত অটোরিকশা (টেক্সি), মাহিন্দ্রাসহ তিন চাকার যানবাহন চলাচল বন্ধের দাবিতে চকরিয়া-লামা-আলীকদম সড়কে আজ(৬ ফেব্রুয়ারী) মঙ্গলবার ভোর থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট শুরু হয়েছে। 

উক্ত ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

গতকাল সোমবার সন্ধ্যায় সংগঠনের চকরিয়া পৌরশহরে চিরিঙ্গাস্থ শহীদ আবদুল হামিদ বাস টার্মিনালের নিজস্ব কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ডাক দেওয়া হয় উপরোক্ত দাবিতে।

এ সময় পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা বলেন, চকরিয়া-লামা-আলীকদম সড়কে সিএনজিচালিত অটোরিকশা, মাহিন্দ্রাসহ তিন চাকার গাড়ি যাত্রী নিয়ে চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা বেড়েছে। তাই এসব গাড়ি চলাচল বন্ধ করতে কক্সবাজারের চকরিয়া ও বান্দরবান জেলাসহ ওই জেলার লামা ও আলীকদম উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন করেন বাস-জীপ মালিক ও শ্রমিক সংগঠন।

গত বছরের ১২ ডিসেম্বর আবেদন করলেও সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেই দাবির কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তাই ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার ভোর থেকে অনির্দিষ্টকালের এই পরিবহণ ধর্মঘট ডাকা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন চট্টগ্রাম-লোহাগাড়া-চকরিয়া-লামা-আলীকদম-বদরখালী-মহেশখালী-সুয়ালক-বান্দরবান সড়ক যানবাহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ।

এ সময় উপস্থিত ছিলেন একই সমিতির সভাপতি নুরুল হোসেন, ফরিদ আহমেদ, আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম, চকরিয়া-লামা-আলীকদম রোড কমিটির সভাপতি রফিক আহমদ, আরকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কক্সবাজার জেলার যুগ্ম সম্পাদক কামাল আজাদ, জাফর আলম, রফিক উদ্দিনসহ বাস ও জীপ মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...