রবিবার, ২৩ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে প্রশাসনের অভিযান: ৩ টি এস্কেভেটর ও ৭ ড্রাম ট্রাক জব্দ

দৌলত শওকত , ফটিকছড়ি

ফটিকছড়িতে অবৈধভাবে টিলা ও ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

বুধবার গভীর রাত থেকে উপজেলার একাধিক ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী ও সহকারী কমিশনার( ভূমি) এটিএম কামরুল ইসলাম।

আরও পড়ুন সাতকানিয়ায় ফসলি জমির মাটি কাটায় ৪ জনকে ১৫ দিনের কারাদণ্ড

বৃহস্পতিবার বিকাল ৩ টা পর্যন্ত চলা এ অভিযানে টিলা ও ফসলি জমির টপসয়েল কাাটার কাজে জড়িত থাকায় ৩ টি এস্কেভেটর ও মাটি বহনে নিয়োজিত ৭ টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।

এর মধ্যে সুয়াবিল এলাকায় কৃষি জমির টপসয়েল বহন কাজে জড়িত থাকায় ২ টি ড্রাম ট্রাক, দাঁতমারা ইউনিয়নের মোহাম্মদপুরে সংরক্ষিত বনে পাহাড় কাটায় ১ টি স্কেভেটর ও একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়।

এছাড়াও নারায়ণহাট ইউনিয়নের হালদা ভ্যালি চা বাগানের পাশে কৃষি জমির টপসয়েল কাটায় বাগান কর্তৃপক্ষের ১ টি স্কেভেটর ও একটি ড্রাম ট্রাক জব্দ করার পাশাপামশি বাগানবাজার ইউনিয়নের গার্ডের দোকান এলাকায় পাহাড় কাটার দায়ে ১টি স্কেভেটর ও ৩ টি ড্রাম ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে স্থানীয় বনবিভাগ, পরিবেশ অধিদপ্তর, থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগীতা করেন।

জানতে চাইলে বিষয়টি স্বীকার করে নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী বলেন , কেউ আইনের উর্ধ্বে নয়।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...