রবিবার, ৯ আগস্ট ২০২৬

চট্টগ্রামের বিপক্ষে হার মাশরাফির সিলেটের

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান ১০ম আসরের শুরু থেকেই পরাজয়ের বৃত্তে আটকে আছে সিলেট স্টাইকার্স।

১৯ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ২ উইকেটে ১৭৭ রান করেও ৭ উইকেটে হেরে যায় সিলেট। দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের কারণে ১২০ রান করে সিলেট হারে ৪ উইকেটে।

মিরপুরে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে ঘরের মাঠে জয়ের ফেরার প্রত্যাশা নিয়ে সিলেট যায় স্টাইকার্স। ঘরের মাঠে ফিরেও জয়ের দেখা পেল না সিলেট।

সিলেট স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে কুমিল্লার বিপক্ষে ১৩১ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ৭৮ রানে অলআউট হয়ে মাশরাফির নেতৃত্বাধীন দলটি হেরে যায় ৫২ রানে।

আজ সোমবার ফের চট্টগ্রামের বিপক্ষে হেরে যায় সিলেট। এদিন আগে ব্যাটিংয়ে নেমে ৮ রানে দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিঠুনের উইকেট হারায় সিলেট।

দলের এমন ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন আয়ারল্যান্ডের তারকা হ্যারিট্যাক্টর ও জাকির হাসান। তৃতীয় উইকেটে তারা ৫৭ রানের জুটি গড়েন। দলীয় ৬৫ রানে ২৬ বলে মাত্র ৩১ রান করে ফেরেন জাকির হাসান।

এরপর জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার রায়ান বার্লের সঙ্গে ৪২ রানের জুটি গড়েন হ্যারি ট্যাক্টর। তিনি ৪২ বলে দুই চার আর এক ছক্কায় করেন ৪৫ রান। ২৯ বলে চার বাউন্ডারিতে ৩৪ রান করেন রায়ান বার্ল। আর ১২ বলে ১৭ রান করেন আরিফুল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ১৩৭ রান করতে পারে সিলেট।

টার্গেট তাড়া করতে নেমে তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম (৫০) ও নিউজিল্যান্ডের টম ব্রুচের (৫১*) জোড়া ফিফটিতে ১৪ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে চয় পাায় চট্টগ্রাম।

এই জয়ে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে চট্টগ্রাম। অন্যদিকে সিলেট চার ম্যাচে কোনো পয়েন্ট অর্জন করতে না পারায় টেবিলের তলানীতে পড়ে আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...