সোমবার, ১০ আগস্ট ২০২৬

বিপিএলে চট্টগ্রামের তৃতীয় জয়

ক্রীড়া প্রতিবেদক

দশম বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কাগজে-কলমে বেশ শক্তিধর দল গড়েছে ফরচুন বরিশাল। কিন্তু তারা মাঠে নিজেদের প্রমাণ করতে পারছে না। জয় দিয়ে এবার অভিযান শুরু করলেও টানা ৩ ম্যাচ হেরেছে তারা।

শনিবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাই-স্কোরিং ম্যাচে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত ১০ রানে তারা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হারে।

৪ ম্যাচে হ্যাটট্রিক পরাজয় দেখেছে বরিশাল এবং সমান ম্যাচে এটি তৃতীয় জয় চট্টগ্রামের। তারা এখন পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে।

এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চট্টগ্রাম ৪ উইকেটে ১৯৩ রানের বিশাল সংগ্রহ গড়ে। আভিস্কা ফার্নান্দোর ৫০ বলে ৯১ রানের ঝড়ো ইনিংসে চলতি আসরে এই সর্বোচ্চ দলীয় রান পায় তারা।

জবাবে কার্টিস ক্যাম্ফারের ক্যারিয়ারসেরা বিধ্বংসী বোলিংয়ের পরও নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৩ রান করতে সক্ষম হয় বরিশাল। ক্যাম্ফার ৪ উইকেট নেন।

টস হেরে আগে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম। মাত্র ৫ বলে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে ৩ বাউন্ডারি হাঁকিয়ে ১২ রান করেই বিদায় নেন তানজিদ হাসান তামিম। ইমরানউজ্জামানও (৪) তাইজুলের বাঁহাতি স্পিনে বোল্ড হয়ে যান।

দলীয় ২১ রানে ২ উইকেট হারিয়ে ধাক্কা খায় চট্টগ্রাম। কিন্তু এরপর তৃতীয় উইকেটে তা-ব চালিয়েছেন আভিস্কা ও শাহাদাত হোসেন দিপু। দুজনের ঝাঁজালো ব্যাটিংয়ে পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে স্কোরবোর্ডে জমা হয় ৫০ রান।

৫৫ বলে ৭০ রানের জুটি ভেঙে দেন ইয়ানিক ক্যারিয়াহ। শাহাদাত ২৯ বলে ২ চার, ১ ছয়ে ৩১ রানে বোল্ড হন। এরপর আভিস্কাকে ভালো সঙ্গ দিয়েছেন নাজিবউল্লাহ জাদরান।

চতুর্থ উইকেটে তাই মাত্র ৪৪ বল থেকে যোগ হয়েছে ৬৮ রান। যার সিংহভাগই করেছেন ৪০ বলে ৫০ রান করা আভিস্কা। পরের ১০ বল থেকে তিনি আরও ধ্বংসাত্মক মেজাজে ৪১ রান করেছেন এবং ক্যাম্ফারও তার সঙ্গে ঝড় তোলেন।

ফলে শেষ ৫ ওভারে চট্টগ্রাম পেয়েছে ৫ ওভারে ৮৪ রান। আভিস্কা ৫০ বলে ৫ চার, ৭ ছক্কায় ৯১ ও ক্যাম্ফার ৯ বলে ৩ চার, ২ ছক্কায় ২৯ রানে অপরাজিত থাকেন। ২০ ওভারে ৪ উইকেটে ১৯৩ রানের বড় সংগ্রহ পায় চট্টগ্রাম। তাইজুল ৪ ওভারে ২৬ রানে ২টি এবং ক্যারিয়াহ ও কামরুল ইসলাম রাব্বি ১টি করে উইকেট নেন।

জবাবে খেলতে নেমে আহমেদ শেহজাদের মারমুখী ব্যাটিংয়ে ধীরস্থির থেকে সঙ্গ দিয়ে তামিম ইকবাল উড়ন্ত সূচনা দেন বরিশালকে।

কিন্তু ষষ্ঠ ওভারে দলীয় ৫৫ রানে ভেঙে যায় ওপেনিং জুটি। শেহজাদ ১৭ বলে ৫ চার, ২ ছক্কায় ৩৯ রানে বিদায় নেন ওমানের পেসার বিলাল খানের শিকার হয়ে।

এরপর তামিম কিছুটা দ্রুতবেগে ব্যাট চালিয়েছেন এবং সৌম্য সরকারও ভালো ব্যাটিং করছিলেন। ১০ ওভারেই ১ উইকেটে ৯০ রান তোলে বরিশাল। কিন্তু ১১তম ওভারে ক্যাম্ফার বোলিংয়ে আসার পর খেলার মোড় বদলে যায়।

৩৬ রানের জুটি ভাঙে তামিম ৩০ বলে ২ চার, ১ ছয়ে ৩৩ রানে ফিরে গেলে। একই ওভারে সৌম্যও ১৬ বলে ২ চারে ১৭ রানে বিদায় নেন।

এরপর ১৩তম ওভারে ক্যাম্ফারের শিকার হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ (৩ বলে ৪) ও ক্যারিয়াহ (২ বলে ৪)। পরবর্তীতে মুশফিকুর রহিমের ২২ বলে ২ চার, ১ ছয়ে ২৩ এবং মেহেদি হাসান মিরাজের লড়াকু ১৬ বলে ৩ চার, ২ ছক্কায় করা বিধ্বংসী ৩৫ রান আশা জাগালেও নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৩ রানের বেশি করতে পারেনি বরিশাল।

ম্যাচে ৯ বলে অপরাজিত ২৯ রান করা ক্যাম্ফার ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৩ ওভারে ২০ রানে ৪ উইকেট নিয়েছেন এবং ৪টি ক্যাচ লুফে একাই যেন হারিয়েছেন বরিশালকে। বিলালও ২ উইকেট নেন।

স্কোর ॥ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ইনিংস- ১৯৩/৪; ২০ ওভার (আভিস্কা ৯১*, শাহাদাত ৩১, ক্যাম্ফার ২৯*; তাইজুল ২/২৬)। ফরচুন বরিশাল ইনিংস- ১৮৩/৭; ২০ ওভার (শেহজাদ ৩৯, মিরাজ ৩৫, তামিম ৩৩, মুশফিক ২৩; ক্যাম্ফার ৪/২০, বিলাল ২/৩৬)। ফল ॥ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১০ রানে জয়ী। ম্যাচসেরা ॥ কার্টিস ক্যাম্ফার (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...