বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বিএনপির নেতারাই কোমর ভেঙ্গে দিয়েছেন তৃণমূলের

বিশেষ প্রতিনিধি

দেশের রাজনীতিতে অন্যতম প্রধান রাজনৈতিক দল দাবি করা বিএনপি নিজেরাই দলের তৃণমূলের কোমর ভেঙ্গে দিয়েছে। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলের যারা নির্বাচনে অংশ গ্রহণ করেছিলেন বা বিভিন্ন প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজে যুক্ত হয়েছিলেন তাদেরকে দল থেকে বহিস্কার করে পরিস্থিতিকে জটিল করে তুলেছে দলটির শীর্ষ নেতৃত্ব।

তৃণমূলের নেতাকর্মীদের অভিযোগ, সরকার নয়, বিএনপি নিজেরাই নিজেদের কোমর ভেঙ্গে দিয়েছে। নির্বাচনে না গিয়ে, বার বার ভুল সিদ্ধান্ত গ্রহণ করে দলের নেতাকর্মীদের তোপের মুখে ঠেলে দিয়ে কেন্দ্রীয় ও দায়িত্বশীল নেতারা নিজেদেরকে সব সময় আড়ালে রেখেছেন। এ নিয়ে দলে দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের শেষ নেই। তার উপর দলের ভিতরে শুরু হয়েছে নানারকম অর্ন্তদ্বন্দ্ব।

এসব কারণে এখন হতাশা জেঁকে বসেছে দলের নেতাকর্মীদের মাঝে। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে তৃণমূল পর্যন্ত হতাশা দলটিকে রীতিমত আষ্টেপৃষ্টে ঘিরে ধরেছে। যার ফলে নেতাকর্মীরা কোমর সোজা করে দাঁড়াতে আস্থা পাচ্ছেন না।

সব মিলিয়ে বিএনপির এখন ত্রাহি অবস্থা। আগামী মাসেই দেশজুড়ে উপজেলা নির্বাচনের তোড়জোড় শুরু হবে। কিন্তু বিএনপির এমন ভঙ্গুর অবস্থার মধ্যে দলটি উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মত অবস্থায় নেই বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা।

এদিকে বিএনপির ভিতরে-বাহিরে এখন নানামুখি মেরুকরণ চলছে। দলটি কালো পতাকা মিছিলের যে কর্মসূচী ঘোষণা করেছিলো তার সঙ্গে নেই দলের অনেক কেন্দ্রীয় নেতা। তারা এমন কর্মসূচী দেওয়াকে অনর্থক বলে মনে করছেন। কিন্তু লন্ডন থেকে ওহি নাজিল হওয়ার কারণে এসব কর্মসূচী পালন করতে উৎসাহিত হয়ে পড়েন ঢাকায় দলের কিছু সংখ্যক নেতা। এমনকি কিছু দিন আগে বিএনপি অফিসের তালা ভাঙ্গার যে নাটক দেখা গেছে সেটি নিয়েও ক্ষুব্ধ দলের অনেক সিনিয়র নেতা। নেতৃত্বশূন্য বিএনপিতে এখন নানা মত নানা পথ।

ময়মনসিংহ মহানগর বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দিনের পর দিন সরকার পতনের মিথ্যা আশ্বাস দিয়ে তৃণমূলের নেতাকর্মীদের আন্দোলনে নামিয়ে বিপদের মুখে ঠেলে দিয়েছেন নেতারা। মামলা-মোকদ্দমায় জর্জরিত তৃণমূলের নেতাকর্মীরা এখন কোমর সোজা করে দাঁড়াতে পারছেন না। আর কেন্দ্রীয় নেতাদের কথাও এখন কেউ বিশ্বাস করছেন না।

প্রায় একই কথা বলেছেন, সিলেট জেলা বিএনপির একজন নেতা। তিনিও নাম প্রকাশ না করার শর্তে বলেন, নির্বাচনে না গিয়ে বিএনপি যে ভুল করেছে তার মাশুল গুণতে হচ্ছে এখন তৃণমূলের নেতাকর্মীদের। দলের কেন্দ্রীয় নেতাদের কথায় এখন আর আস্থা পাচ্ছেন না তৃণমূলের নেতাকর্মীরা। তিনি বলেন, গত নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নির্বাচন করেছিলেন এবং তাদের সঙ্গে তৃণমূলের যেসব নেতাকর্মী কাজ করেছিলেন তাদেরকে দল থেকে বহিস্কার করে মূলত দলের নেতাকর্মীদের কোমর ভেঙ্গে দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। যার ফলে দলীয় নেতাকর্মীরা যেভাবে হতাশায় ভেঙ্গে পড়েছে। এখন উপজেলা নির্বাচনে যাওয়ার মত অবস্থায় নেই।

বিএনপির কেন্দ্রীয় একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তারা দলকে গোছানোর চেষ্টা করছেন। তবে নির্বাচনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের যেভাবে বহিস্কার করা হয়েছে তাতে অনেকেরই মনোবল ভেঙ্গে গেছে। উপজেলা নির্বাচনে অংশ নিতে হলে দলকে আগে ঘুরে দাঁড়াতে হবে। আর দল যদি নির্বাচনে অংশ না যাওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে তৃণমূলের অনেকেই হয়তো স্বতন্ত্র নির্বাচন করতে চাইবেন। তখন দলের শীর্ষ নেতৃত্ব আবারও বহিস্কার রাজনীতিতে সক্রিয় হয়ে উঠবে। এতে করে দলের অবস্থা আরও করুণ হবে।

অবশ্য বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ইতিমধ্যে বলেছেন, দলীয়ভাবে বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিবে না। তবে তৃণমূলের নেতাকর্মীদের কেউ যদি নির্বাচনে অংশ নেয় তাহলে নিতে পারে। কিন্তু দল তাদেরকে কোনো সহযোগিতা করবে না।

রিজভীর এমন বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে বিএনপি এখন আর আগের অবস্থায় নেই। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, দলের নেতৃত্ব সংকটই দলকে খাদের কিনারে নিয়ে গেছে। এখান থেকে উঠতে হলে দলকে গোছানোর পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে মানুষের কাছে যেতে হবে। একইসঙ্গে জনবান্ধব ইস্যুতে দলীয় কর্মসূচী গ্রহণ করতে হবে। যাতে করে সাধারণ মানুষকে আন্দোলনে সম্পৃক্ত করা যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ...

আরও পড়ুন

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ ও সাদিয়াস কিচেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (১৩ মে) এ অভিযান পরিচালনা...

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি চাল ভিন্ন মোড়কে বিক্রি, জব্দ ৫৭৮ টন চাল

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল সালেহ কার্পেট গোডাউনে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সরকারি চাল মজুত ও ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগে ৫৭৮.৬০ টন চাল জব্দ করেছে...

গর্জনিয়ায় মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখীল এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা...