রবিবার, ২৩ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে বিদ্যুৎতের খুঁটির গোঁড়া থেকে মাটি কেটে পাচার

দৌলত শওকত , ফটিকছড়ি

ফটিকছড়িতে এবার মাটি কেখোদের হাত থেকে রক্ষা পায়নি জাতীয় গ্রীডের বিদ্যুৎ খুঁটির বিপদজনক স্থানের মাটিও।

মঙ্গলবার (২৩ জানুয়ারী)  রাতের আঁধারে ৪৪ হাজার কেবি সঞ্চালন লাইনের একটি খুঁটির গোড়া থেকে মাটি কেটে নিয়ে যায় স্থানীয় মাটি পাচারকারীরা।

উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের স্লুইসগেট সংলগ্ন শহীদ আহমদ ছাপা সড়কের পাশ থেকে এসব মাটি কেটে নেয়ার অভিযোগ উঠেছে।

এদিকে, হাইভোল্টেজ বিদ্যুৎ খুঁটির গোড়া থেকে মাটি কাটার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হলে সব মহল থেকে নিন্দার ঝড় উঠতে থাকে। অনেকে বিষয়টিকে লজ্জাস্কর হিসেবে দেখছেন।

এ নিয়ে বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্থানীয় গিয়াস উদ্দিন ও কাজী ছমিউদ্দিন টিপুকে দায়ী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির মালিক মো. শাহজাহান।

বিষয়টি স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন বলেন এটি একটি নিন্দনীয় কাজ। যারা এ কাজ করেছে তাদের আইনের আওতায় আনা দরকার।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী বলেন বিষয়টি তদন্ত করতে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদারকে দায়িত্ব দিয়েছি। রিপোর্ট পাওয়া সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...