সোমবার, ১০ আগস্ট ২০২৬

বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২,আহত ১১

মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলার রুমসংপাড়া ও দার্জিলিং পাড়ার মাঝামাঝি এলাকায় পর্যটকবাহী গাড়ি পাহাড়ের খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন আরও ১১ জন।

নিহতরা হলেন-ফিরোজা খাতুন (৫০) ও জয়নব খাতুন (২৪)। এছাড়াও দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (২০ জানুয়ারি) সকাল ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- রাফান (১২), ঊষসী নাগ (১৫), ডা. জবা রায় (৪৫), মাহফুজা ইসলাম রুপা (৪৫), আমেনা বেগম (৬০), তাহমিনা তানজীম তালুকদার (১৯), তাননিম,রিজভী (৩৪), ফিরোজা বেগম (৫৩), আঞ্জুমান হক (৩৫), ইতু (১৬), স্বর্ণা (২৩)। এরা সকলেই কুমিল্লা জেলার বলে জানা যায়।

বান্দররবান জীপ-মাইক্রো বাস মালিক সমিতির লাইনম্যান ফখরুল ইসলাম জানান , গতকাল ৪৫ জনের একটি পর্যটকের দল বান্দরবান জীপ-মাইক্রোবাস জীপ স্টেশন থেকে ৫টি পর্যটকবাহী গাড়ি কেওক্রাডং ভ্রমণে গিয়ে ফেরার পথে আজ (২০জানুয়ারী) রুমা-কেওক্রাডং সড়কের রুমসংপাড়া ও দার্জিলিং পাড়ার মাঝামাঝি এলাকায় গেলে একটি বি -৭০ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় দুইজন নিহত ও এগারো জন গুরুতর আহত হন এবং এই ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।দূর্ঘটনায় নিহত দুইজন নারী। পর্যটকরা মাগুরার বাসিন্দা বলে জানা গেছে।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সৈয়দ মাহাবুবুল হক জানান, দূর্ঘটনায় দুইজন নারী পর্যটক নিহত হয়েছেন এবং দুর্ঘটনা কবলিত পর্যটকদের উদ্ধারে পুলিশ, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস টিম কাজ করছে।

আহতদের উদ্ধার করে রুমা হাসপাতাল এবং বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন দুর্ঘটনার সংবাদ নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন আরো জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার পাশাপাশি নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...