শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

উপজেলা নির্বাচন

বিলাইছড়িতে হেলিসর্টি ৫টি কেন্দ্রে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি

রাত শেষ হলেই ২য় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এরই মধ্যে বিলাইছড়ি উপজেলার সব প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো: জামশেদ আলম রানা।

তিনি সোমবার (২০ মে)  আরো জানান, হেলিসর্টি ৫টি ভোট কেন্দ্রসহ সবকটি কেন্দ্রে জনবল ও সরঞ্জাম পৌঁছে গেছে। নির্বাচনী সরঞ্জাম ও ভোট গ্রহণকারী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গতকাল বৈরী আবহাওয়া কারণে পৌঁছানো সম্ভব না হলেও আজ শুষ্ক আবহাওয়া বিরাজ করায় সেনা ও বিমান বাহিনীর সহযোগিতায় জোন থেকে পৌঁছানো সম্ভব হয়। একটি অবাধ সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, উপজেলার মোট ১৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৫টি হেলিসর্টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ফারুয়া ইউনিয়নের ২টি কেন্দ্র, ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তারাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং বড়থলি ইউনিয়নের ৩টি, রাইমংছড়া পাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়থলি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রাংজাং পাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এতে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছেন চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ার পুরুষ ও মহিলা পদে ২ জন করে।সবমিলিয়ে সর্বমোট ৬ জন প্রার্থী লড়ছেন এই নির্বাচনে।

নিরাপত্তার জন্য রয়েছেন ৩ ইউনিয়নে ৩ জন মেজিস্ট্রেট সঙ্গে আইন – শৃঙ্খলা বাহিনীর ৮ প্লাটুন বিজিবি, পুলিশ আনসার,সেনাবাহিনী।থাকছে স্ট্রাইকিং ফোর্সও। উপজেলার মোট ভোটার সংখ্যা ২৩হাজার ৬৯৩।এছাড়াও জানা গেছে, রাজস্থলী, এবং কাপ্তাই উপজেলাতে প্রস্তুতি সম্পন্ন বলে জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...