বুধবার, ২২ এপ্রিল ২০২৬

পনেরো মাস পর দেবতাখুম নিষেধাজ্ঞা প্রত্যাহার

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

দীর্ঘ পনেরো মাস পর খুলে দেয়া হলো বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত অন্যতম পর্যটন কেন্দ্র দেবতাখুম।

১৭ই জানুয়ারি বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন স্বাক্ষরিত এক গনবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ১৪ জুলাই ২০২৩ মূলে জারীকৃত গণবিজ্ঞজ্ঞপ্তির ধারাবাহিকতায় সদর দপ্তর, বান্দরবান রিজিয়ন, বান্দরবান সেনানিবাসের ১৭ জানুয়ারি ২০২৪ তারিখের ১৪০/৫৯/জিএস (ইন্ট) পত্রের আলোকে রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন এলাকায় পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা আগামী ২২ জানুয়ারি ২০২৪ তারিখ হতে এতদ্বারা প্রত্যাহার করা হলো।

এ বিষয়ে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন বলেন ২২ জানুয়ারি হতে পর্যটকরা দেবতাখুম ভ্রমন করতে পারবে।তিনি জানান আগামী ২১ তারিখ পর্যটক ভ্রমন সংক্রান্ত উপজেলা প্রশাসনের একটা মিটিং ও করা হবে।যেখানে পর্যটক ভ্রমনের বিষয়ে দিকনির্দেশনা নির্ধারণ করা হবে।

তবে গনবিজ্ঞপ্তিতে পর্যটকদের দুর্গম এলাকায় ভ্রমণের ক্ষেত্রে উপজেলা প্রশাসন হতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রদান করতে হবে বলে জানানো হয়।

এর মধ্য দিয়ে জেলার ৭ টি উপজেলার প্রায় সবগুলো পর্যটন কেন্দ্রই উন্মুক্ত হলো ভ্রমন পিপাষু পর্যটকদের জন্য।

প্রসঙ্গত সম্প্রতি বান্দরবানের দুর্গম এলাকাগুলোতে সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ২০২২ সালের অক্টোবর মাস থেকে সন্ত্রাসীদের নির্মূলে অভিযান শুরু করে যৌথবাহিনী।

তাই পর্যটকদের সাবির্ক নিরাপত্তার কথা বিবেচনা করে বান্দরবানের কয়েকটি উপজেলাতে পর্যটকদের ভ্রমণে কয়েক দফা নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...