শনিবার, ২২ আগস্ট ২০২৬

আনোয়ারায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রাম নিউজ ডেক্স:

বাড়ীর সীমানা নিয়ে বিরোধের জের ধরে ২০২২ সালের ২১ এপ্রিল প্রতিবেশীকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি মোঃ ফারুকে গ্রেফতার করেছে র‌্যাব ৭। 

১১ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে এজাহার নামীয় পলাতক ১নং আসামি মোঃ ফারুককে চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় থেকে গ্রেফতার করা হয়।

রবিবার (১৩ জানুয়ারি) বিকালে র‌্যাব ৭ , চট্টগ্রাম এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবুল বশর আর মোঃ ফারুক তারা একে অপরের প্রতিবেশী । দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে চলছিল বাড়ীর সীমানা নিয়ে বিরোধ। এরই জের ধরে ২০২২ সালের ২১ এপ্রিল আবুল বশরের পরিবার বাড়ীর সীমানায় বাঁশের বেড়া নির্মাণ কাজ শুরু করলে প্রতিবেশী মোঃ ফারুক এবং তার অন্যান্য সহযোগী মিলে পূর্বপরিকল্পিতভাবে দেশী অস্ত্র-শস্ত্র নিয়ে নির্মাণকাজে বাধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

বাকবিতণ্ডার এক পর্যায়ে মোঃ ফারুক এবং তার অন্যান্য সহযোগী মিলে আবুল বশরের স্ত্রী এবং তার ভাইয়ের স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে দেশীয় তৈরী রামদা, কিরিচ দ্বারা শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

পরবর্তীতে আবুল বশর স্থানীয় লোকজন নিয়ে ভিকটিমদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভর্তি করান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

পরে উক্ত ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতমনামা আরও ৪/৫ জনকে আসামি করে চট্টগ্রামের আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন আবুল বশর।

অবশেষে ১১ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে এজাহার নামীয় পলাতক ১নং আসামি মোঃ ফারুককে চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় থেকে গ্রেফতার করা হয়।

আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বলে, আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল সে।

র‌্যাব সূত্রে জানা যায়, সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামি মোঃ ফারুকের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার আনোয়ার থানায় ছিনতাই সংক্রান্তে ১টি মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক...

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

আরও পড়ুন

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা ইউটার্ন এলাকায় বেপরোয়া গতির...

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...