শনিবার, ২২ আগস্ট ২০২৬

তেজগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড; নিহত দুই

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনশোরও বেশি ঘর পুড়ে গেছে। এতে দুইজন মারা গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ দুর্ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন।

শুক্রবার দিবাগত রাত (১৩ জানুয়ারি) সোয়া দুইটায় ফায়ার সার্ভিসের কাছে এ অগ্নিকাণ্ডের খবর আসে। আগুনে দগ্ধ অনেককেই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এখনও নিশ্চিত করেনি  ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস আরও জানায়, রাত সোয়া দুইটার দিকে তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার খবর পান তারা। কাঠ ও টিনের বস্তির ঘিঞ্জি ঘর হওয়ার ফলে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।

ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। একে একে ঘটনাস্থলে আসে ফায়ারের ১৫টি ইউনিট। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত পৌনে চারটার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। উদ্ধার করা হয় দুইজনের মরদেহ।

এদিকে মাত্র দুই ঘণ্টার আগুন নিঃস্ব করে দিয়েছে খেটে খাওয়া বস্তিবাসীদের। পোড়া ঘরগুলোর দিকে তাকিয়ে তাদের আহাজারী আর দীর্ঘশ্বাসে কেঁপে উঠেছিল রাতের আকাশ।

বস্তিতে কমপক্ষে ৩০০ এর মতো ঘর ছিল জানিয়ে বস্তির বাসিন্দাদের দাবি, আগুনে বস্তির প্রায় সব ঘরই পুড়ে গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছেন বস্তির বাসিন্দারা।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তিনি  বলেন, ঘরগুলো কাঠ ও বাঁশের তৈরি হওয়াতে মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক...

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

আরও পড়ুন

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা ইউটার্ন এলাকায় বেপরোয়া গতির...

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...