শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বান্দরবানের আলীকদমে ২শ’ জন ডায়রিয়ায় আক্রান্ত, ১০ জনের মৃত্যু

বান্দরবানের আলীকদমের ডায়রিয়া নিয়ন্ত্রণে কাজ করছে স্বাস্থ্য বিভাগ ও সেনাবাহিনীর যৌথ মেডিকেল টিম।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৪ জুন) সন্ধ্যা পর্যন্ত ডাইরিয়ায় বান্দরবানের আলীকদমের করুকপাতা ইউনিয়নের ৩ গ্রামে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুকিশোর ও বয়স্কসহ ১০ জন আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন,অন্য দিকে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানান, মৃতের সংখ্যা ৭ জন। ডায়রিয়া নিয়ন্ত্রণে কাজ করছে স্বাস্থ্য বিভাগ ও সেনাবাহিনীর যৌথ মেডিকেল টিম।কুরুকপাতা ইউনিয়নের মাংরুম পাড়ার মাংদম ম্রো, ঙানলি ম্রো, রেংচেং ম্রো, ইয়ুংচা পাড়ার রামদন ম্রো, কাইসার ম্রো ও তুমলত ম্রো, সংরিং ম্রো ও সুংপুর ম্রো, অন্য দুইজনের নাম জানা সম্ভব হয়নি।৪নং করুক পাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ১ শিশু, ৫জন মহিলা ও ৪ জন পুরুষ রয়েছে।আরো জানা গেছে, বান্দরবানের থানচি, আলীকদম,নাইক্ষ্যংছড়ি,রুমাসহ বিভিন্ন উপজেলার পাহাড়ী গ্রামগুলোতে বিশুদ্ধ পানির তীব্র পানির সংকটের কারনে ঝিড়ি ও ঝর্ণার পানি পান করতে হয় স্থানীয়দের। এর ফলে ডাইরিয়া, পেটের পিড়াসহ বিভিন্ন ব্যাধিতে আক্রান্তের এবং মৃত্যু খবরও পাওয়া যায় প্রতি বছর, এবারও এর ব্যাতিক্রম হয়নি।

করুকপাতা ইউপির বাসিন্দা সাকনাও ম্রো বলেন, মেনলিউ (ইয়ুংচা) পাড়া,মাংরুম পাড়ায় এখন পর্যন্ত ৯ জন ও সোনাবি পাড়ায় ১ জন মারা গেছে।দূর্গম ও যোগাযোগ ব্যবস্থা ভাল না হওয়ায় স্থায়ীদের কাছ থেকে মুঠোফোনে যা তথ্য পাচ্ছি তা জানাচ্ছি।

এদিকে মঙ্গলবার আইএসপিআর জানায়, সেখানে কয়েকজন মৃত্যুবরণ করলেও ১৩৬ জন নারী, পুরুষ ও শিশু ডাইরিয়ায় আক্রান্ত হয়ে মুমর্ষ অবস্থায় আছে। সেখানে খাবার পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। আলীকদম সেনা রিজিয়নের একটি টিম সেখানে কাজ করছে, একটি ফিল্ড হাসপাতাল তৈরীর উদ্দ্যেগ গ্রহন করা হয়েছে।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মাহতাব উদ্দিন চৌধুরী জানান,গত সোমবার দুপুর থেকে সেনাবাহিনী ও স্বাস্থ্য বিভাগ যৌথ ভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। মোটামুটি সবাই সুস্থ, শুধু দুই জনের অবস্থা গুরুতর,অবস্থা উন্নতি না হলে তাদের উপজেলা সদরে আনা হবে। তিনি আরও বলেন, আমার পাওয়া তথ্যে সাত জন মারা গেছে,আমার মেডিকেল টিম সেখানে চিকিৎসা সেবা দিচ্ছে।

আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদ ইকবাল জানান,সেনাবাহিনী সেখানে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে। সেখানে অসুস্থদের চিকিৎসা সেবা চলবে। স্যানিটাইজার,হ্যান্ডগ্লাভসসহ কিছু উপকরণ পাঠানো হবে।এ বিষয়ে বান্দরবানের সিভিল সার্জন ডা: অংসুই প্রু বলেন, আলীকদম- থানচি সীমান্ত এলাকায় কয়েকটি পাড়ার লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। সেখানে মেডিকেল টিম কাজ করছে, দ্রুত পরিস্থিতির উন্নতি হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ডোবায় মিলল শিশুর লাশ

চট্টগ্রামের হাটহাজারীর নাঙ্গলমোড়ায় নিখোঁজ হওয়ার একদিন পর পরিত্যক্ত একটি...

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়: তথ্যমন্ত্রী

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক...

রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা : ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনায় মেজর (অব.) মো....

আমাদের ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে...

প্রত্যাশী সব সময় দেশের মানুষের জন্য কাজ করে আসছে: সাংসদ আবু সুফিয়ান

চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকায় প্রত্যাশী’র সহযোগিতায় আজ ১৬ জুলাই...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর...

আরও পড়ুন

রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা : ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনায় মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে...

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙ্গে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। মুখোমুখি দুই বিশ্বসেরা দল। কিন্তু মাঠের লড়াইটা কেমন যেন বড়ই বেমানান বিশ্বকাপের সাথে সে সাথে দুই দলের নাম, জশ, খ্যাতি আর...

স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

শিশুদের নিজেদের স্কুল পরিষ্কার রাখতে ও ছোট ছোট কাজের মাধ্যমে একে অপরকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বুধবার ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির অধীনে...

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১৫ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয়...