মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বৌদ্ধ বিহারে নাশকতা: বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

দেড়শত বছরের প্রাচীন রামুর চেরাংঘাটা উসাইসেন বৌদ্ধ বিহারে নাশকতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করেন তারা। পাশাপাশি বৌদ্ধ বিহার ও বৌদ্ধ পল্লীগুলোর নিরাপত্তা নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন তারা।

শনিবার বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, কক্সবাজারের রামুর বড় ক্যাং নামে পরিচিত কাঠের তৈরি বিহারটিতে গত ৫ জানুয়ারি রাত ২টার দিকে আগুন দিয়ে নাশকতার চেষ্টা চালিয়েছে মৌলবাদী গোষ্ঠী। আগুনে বিহারের কাঠের সিঁড়ি পুড়ে গেছে। তবে ভয়াবহ নাশকতার হাত থেকে রক্ষা পেয়েছে কক্সবাজার জেলার রামু থানার ঐতিহ্যবাহী চেরাংঘাটা উসাইসেন বৌদ্ধ বিহার।

১২ বছর আগে রামুর বৌদ্ধ বিহার জ্বালিয়ে দেয়ার ঘটনা স্মরণ করে বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘২০১২ সালের ২৯ সেপ্টেম্বরেও সাম্প্রদায়িক সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে বিহারটি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। পুরোহিতরা বিহারের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় এবার অগ্নিসংযোগ করা হয়।’

নির্বাচনের আগে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির ন্যাক্কারজনক এই অপচেষ্টা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন-এর সভাপতি প্রকৌশলী দিব্যেন্দুবিকাশ চৌধুরী বড়ুয়া ও সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় । তারা জানান, নির্বাচনের প্রাক্কালে সংখ্যালঘু বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ভয়-ভীতি সৃষ্টির জন্য সুপরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে এদেশের সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাম্প্রদায়িক সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করেন তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে।তিনি বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ-শাসন বাংলাদেশকে একটি...

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে কাজ করেছেন, দেশ গঠনের কাজেও সবাইকে একসঙ্গে থাকতে হবে।রোববার (৯ আগস্ট) বিকেলে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায়...

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...