ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, রায়পুর একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। আমার বাবা এই ইউনিয়নের মানুষকে অনেক ভালোবাসতেন । আমার বাবা বলতেন এই ইউনিয়ন আমার দ্বিতীয় জন্মস্থান । এই ইউনিয়নের মানুষ ও আমার বাবাকে অনেক ভালোবাসতেন । আমার বাবা আনোয়ারায় আসলে হাইলধর যাওয়ার আগে রায়পুরে চলে আসতেন, আপনাদের সাথে আমার আত্মার সম্পর্ক। এক সময় এই ইউনিয়নের মানুষের অনেক দুঃখ কষ্টে দিন পার করতো । আজ উন্নয়নের ফলে এই উপকূল সুরক্ষিত।
বুধবার (৩ জানুয়ারি) বিকালে উপজেলার রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন , আপনারা জানেন ৩৫০ কোটি টাকা ব্যয়ে ৮ হাজার ৪৪৪ মিটার বেড়িবাঁধ আরসিসি ব্লক, ৯ কোটি ৬১ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে ফাঁড়ি সৈকত থেকে দক্ষিণ গহিরা পর্যন্ত ৮ কিলোমিটার সড়ক ডাবল ব্রিক সলিন, ৬ কিলো ৫০০ মিটার খাল খনন যার ব্যয় ৪৫ লাখ ৪৮ লাখ টাকা, রেগুলেটর সুইচ গেইট স্থাপন যার ব্যয় ৪ কোটি ৬০ লাখ সর্বমোট ৩৬৪ কোটি ৬৭ লাখ ২৮ হাজার টাকা উন্নয়ন হয়েছে। আরও বেশ কিছু কাজ চলমান রয়েছে। সুতরাং রায়পুরে উন্নয়ন হয়েছে আরো হবে। উন্নয়ন অব্যাহত রাখতে হলে নৌকার বিকল্প নেই।
ভোটারদের উদ্দেশ্য তিনি বলেন, আগামী ৭ তারিখ আপনাদের ভোট কেন্দ্রে যেতে হবে ভোট দিতে হবে। আমার বিপক্ষে কোন শক্ত প্রতিপক্ষ না থাকলেও আমাকে ভালোবাসে আপনাদের নৌকায় ভোট দিতে যেতে হবে। আজ যারা দেশের বাইরে থাকে এই যে বঙ্গবন্ধু টানেল হয়েছে তারা দেশে আসলে কয়েক মিনিটে সাগরের নিচে দিয়ে গাড়িতে চড়ে বাড়ি আসবে । উন্নয়ন এর মেগা প্রকল্পের জন্য এটা সম্ভব। আমি জনগণের জন্য কাজ করি ।আমার জীবন আপনাদের জন্য উৎসর্গ করলাম, আপনাদের পাশে থেকে আমার বাকী জীবন কাটাতে চাই। সুতরাং ৭ তারিখ ভোটের দিন ভোট দিতে যেতে হবে।
রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান আমিন শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আজিজ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, সহ সভাপতি সাবেক চেয়ারম্যান আবু ছৈয়দ, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আবুল হাসান কাসেম, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ ইসমাইল, মোহাম্মদ মাহফুজুর রহমান ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফকরুল ইসলাম জিকু, ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলাম, মোঃ শরীফ প্রমুখ।
