শনিবার, ২২ আগস্ট ২০২৬

হাতির আক্রমণে যুবক আহত

স্টাফ করেসপন্ডেন্ট

আনোয়ারা উপজেলায় বন্য হাতির আক্রমণে বদরুদ্দিন (২৬) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) রাত ১০টায় উপজেলার বটতলী হযরত শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ মাঠ সংলগ্ন পাহাড়ের টিলায় এ ঘটনা ঘটে।

আহত বদরুদ্দিন বটতলী ইউনিয়নের নুর পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সে পেশায় একজন ইলেকট্রিশিয়ান।

আহত বদরুদ্দিনের খালাতো ভাই আয়াতুল ইসলাম জানায়, সন্ধ্যায় বটতলী হযরত শাহ মোহসেন আউলিয়া ডিগ্রি কলেজ মাঠে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন বদরুদ্দিন। এমন সময় তাঁরা বন্য হাতির আক্রমণের শিকার হয়। এতে বদরউদ্দিন গুরুতর আহত হয়।

আরও পড়ুন কাপ্তাইয়ে হাতির আক্রমণে শিক্ষার্থীর মৃত্যু

ইউপি সদস্য আব্দুর ছবুর বলেন, কলেজের পাশে বসে তাঁরা আড্ডা দিচ্ছিল। এমন সময় বন্য হাতির আক্রমণে শিকার হন বদরুদ্দীন নামে এক যুবক। সেখান থেকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা হাসপাতাল নিয়ে যাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় । তার মাথা ও মুখে আঘাত লাগে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিপন দত্ত জানায়, হাতির আক্রমণে আহত বদরুদ্দিনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মুখে মাথায় আঘাত হওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...