মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

‘মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিশ্বের জন্য অভিশাপ’

সাতকানিয়ায় যুব উন্নয়নের অনুষ্ঠানে ইউএনও মিল্টন বিশ্বাস

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেছেন, বিশ্বে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করতে প্রথমে দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে হবে। এজন্য স্মার্ট জনশক্তি দরকার। এ লক্ষ্যে সরকারের পরিকল্পনা অনুযায়ী এসডিজি বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে গ্রামের যুবকদের দক্ষ ও স্মার্ট হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা চালাচ্ছেন সরকার। এখন টার্গেট পূরণের প্রধান বাঁধা সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ। যা সমাজ, রাষ্ট্র ও সারা বিশ্বের জন্য অভিশাপ।

আজ বুধবার সাতকানিয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর যৌথ উদ্যোগে জঙ্গি, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মকান্ডে যুবদের ভূমিকা শীর্ষক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

ইউএনও মিল্টন বিশ্বাস বলেন, অসামাজিক কাজ বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা প্রয়োজন। আর কিশোর গ্যাং হচ্ছে সমাজের জন্য হুমকি স্বরূপ। এ জন্য তাদের (কিশোরগ্যাং) মানসিক সাপোর্ট ও সচেতন করতে ক্রিড়া ও সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। অপরদিকে মোবাইল আসক্তি থেকে নিজের সন্তানকে দূরে রাখতে গুরুত্বারোপ করেন ইউএনও।

সকাল ১০টায় সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ—পরিচালক প্রজেষ কুমার সাহা’র সভাপতিত্বে ও সাতকানিয়া উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শেলী রানী বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অ:দা:) আ.ন.ম সালেহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, ইউআরসির ইনস্ট্রাক্টর মঈন উদ্দিন ও সাতকানিয়া পৌরসভার মহিলা কাউন্সিলর আফরোজা আক্তার শারমিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের...

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের পর মারধর করে দুই লাখ ৭০ হাজার টাকা ছিনতাই ও তিন লাখ টাকা মুক্তিপন দাবীর...

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়। সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে কিংবা তাদের মুখ বন্ধ করে কোনো...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স...