শনিবার, ২২ আগস্ট ২০২৬

পাহাড়ের গায়ে দিনরাত ভারি স্কেবেটরের আচড়

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

গত একসপ্তাহ ধরে দিনে রাতে মাটি পরিবহনের গাড়ি চলছে বান্দরবানের ৪নং সুয়ালক ইউনিয়নের ৪নং ওয়ার্ড হ্যাডম্যান পাড়ায় ব্রিকসলিং রাস্তায়। স্থানীয় পাড়াবাসীরা বলছেন ইটভটায় মাটি সরবরাহের গাড়িগুলো দিনে রাতে চলছে,দিনে যেমন তেমন হলেও রাতের বেলা ঘুমাতেও কস্ট হয়,আর নিয়মিত মাটি টানার কারনে পাড়ার চলাচলের রাস্তাগুলো মাটি আর ধুলায় একাকার বোঝার উপায় নাই এটা কোন সময় ব্রিকসলিং রাস্তা ছিলো।

সরেজমিনে বুধবার (২৭ ডিসেম্বর)  গিয়ে দেখা যায় উল্লেখিত স্থানে ভারী স্কেবেটর এর সাহায্যে কাটা হচ্ছে পাহাড়,সাংবাদিকের উপস্থিতি বুঝতে পেরে স্কেবেটর চালক গাড়ি থামিয়ে দেয়,মাটি নিতে ৭-৮ টি ডাম্পার ট্রাক মাটি না নিয়ে ফিরে যায়।

মাটি কাটার বিষয়ে ডাম্পার ট্রাক চালক আমির হোসেন বল্লেন সাবেক সুয়ালক ইউপি চেয়ারম্যান ক্যালাউ মরমার নির্দেশে পাহাড়ের মাটি গুলো তার পরিচালিত আরবিএম ইট ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে।সে আরো জানায় গত একসপ্তাহ ধরে এই মাটি ইটভাটায় নেয়ার কাজ করছেন তিনি।

এই সড়কটি দিয়ে দৈনিক ১০০-২০০ ট্রিপ মাটি পরিবহণ করে নিয়ে যাওয়া হয় ইটভাটায় ।

স্থানীয়দের শত অভিযোগ থাকা সর্তেও এই অভিযোগ গুলো শোনার কেউ নেই,নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানালেন ট্রাকে করে মাটি পরিবহণে পাড়ার এই সড়কটির ব্যাবহার বেশি হওয়ার কারনে ব্রিক সলিং এই রাস্তাটি এখন ব্যাবহারের অযোগ্য হয়ে গেছে।

রাস্তায় রাস্তায় খানাখন্দে পরিনত হওয়ার কারনে সামনের বর্ষা মৌসুমে স্থানীয় বাসিন্দাদের চলাচলের জন্য একমাত্র এই রাস্তার এই পরিস্থিতির জন্য পড়তে হবে চরম ভোগান্তিতে।

এদিকে মাটি কাটার বিষয়ে ৪নং সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মার্মা জানান কে বা কারা মাটি কাটছেন এই বিষয়ে তিনি অবগত নন।

এই বিষয়ে আর.বি.এম ইটভাটার মালিক লাইক্য চিং চৌধুরী এর মোটোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয় নি।তবে লোক পাঠিয়ে প্রতিবেদক কে ইটভাটায় দেখা করার জন্য প্রস্তাব পাঠান এই ভাটা মালিক।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক ফকর উদ্দিন চৌধুরী চট্টগ্রাম নিউজ কে বলেন পার্বত্য অঞ্চলের পাহাড় ও পাহাড়ি জমি কাটার বিষয়ে সরকারি নিষেধাজ্ঞা, ও বাধ্যবাধকতা আছে।

তিনি বলেন বেশিরভাগ ইটভাটা পাহাড়ের মাটি ও বনের কাট ব্যাবহার করে ইটভাটার কাঁচামাল হিসেব।শীগ্রই এ ধরনের অপরাধের সাথে জড়িতদের বিষয়ে আইনগতভাবে পদক্ষেপ গ্রহণের কথা যানান এই কর্মকর্তা।

দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণের কথা জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...