শনিবার, ২২ আগস্ট ২০২৬

রাঙ্গামাটির রাজবন বিহারে ৩৮তম সার্বজনীন মহাসংঘদান অনুষ্ঠিত 

রাঙ্গামাটি প্রতিনিধি

সকল প্রাণির হিতসুখ মঙ্গললার্থে ও বিশ্বশান্তি সমৃদ্ধি মঙ্গল কামনায় রাঙ্গামাটির রাজবন বিহারে ৩৮তম সার্বজনীন মহাসংঘদান অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় ধর্মীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পিন্ড দান, প্যাগোডার উদ্দেশ্যে টাকা দান, চীবর দান, হাজার প্রদীপ দানসহ নানাবিধ দানোৎসর্গ করা হয়। এতে জগতের সকল প্রকার মার-উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য পাঁচ মিনিট ভাবনা করা হয়।

অনুষ্ঠানে ধর্মীয় দেশনা দেন রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি মহাথের, রাজবন বিহারের আবাসিক ভিক্ষু জিনপ্রিয় মহাস্থবির। অন্যদের মধ্যে বক্তব্য দেন মহাসংঘদান আয়োজক কমিটির পিঙ্গলা চট্টোপাধ্যায়, স্মৃতিরেখা দেওয়ান, ডা. হেনা বড়ুয়া ও স্নিগ্ধা খীসা প্রমূখ। মহতি এই পূণ্যানুষ্ঠানে দূর-দূরান্ত থেকে কয়েকশত পূণ্যার্থী সমবেত হন।

মহাসংঘদান আয়োজক কমিটির সদস্য স্মৃতিরেখা চাকমা জানান, মহাপরিনির্বাণপ্রাপ্ত পরমপূজ্য শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের নির্দেশনায় ১৯৮৬ সালে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে সুমিরা দেওয়ানের আয়োজনে প্রতিবছর এ মহাসংঘদান অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

রথযাত্রা এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়েছে রাজপথ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে নগরের নন্দনকানন রথের পুকুর পাড়...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আগামী ১৬...

শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেলো ৬ লাখ ৪৫ হাজার টাকা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৬ লাখ ৪৫ হাজার টাকা।রবিবার (২৮ জুন) দিনব্যাপী মসজিদ কম্পাউন্ডে এ টাকা গণনা...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী...