শনিবার, ২২ আগস্ট ২০২৬

বান্দরবানে পালিত হচ্ছে খ্রিষ্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন 

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

নানা আয়োজনে বান্দরবানে পালিত হচ্ছে খ্রিষ্টান ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ বড়দিন। বড়দিন উপলক্ষে সকাল থেকে খ্রিস্টান ধর্মালম্বীরা মেতে ওঠেছে নানা উৎসবে।

২৫ ডিসেম্বর রাত ১২টা ০১মিনিটে প্রার্থনার মধ্য দিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

বড়দিন উপলক্ষে সকাল থেকে জেলা সদরে ব্যাপটিষ্ট গীর্জা ও ফাতেমা রাণী ক্যাথলিক গীর্জায় আয়োজন করা হয় সমবেত প্রার্থনার।

খ্রিষ্টান ধর্মালম্বী শিশু-নারী ও পুরুষেরা সমবেত প্রার্থনায় মিলিত হয়ে গোটা মানবজাতির আগামী দিনের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করে, প্রার্থনায় আত্মশুদ্ধি মধ্য দিয়ে নতুন বছরের সুখ শান্তির প্রত্যাশা করে ।

খ্রিষ্ট ভক্তরা এসময় যীশুর পথ নির্দেশনা অনুযায়ী সকলকে একসাথে সুন্দরভাবে পৃথিবীতে বসবাসের আহবান জানান। সমবেত প্রার্থনা শেষে সকলে মিলিত হয়ে যীশুর আরাধনায় সমবেত সংগীত পরিবেশন করে।

এসময় সমবেত প্রার্থনা পরিচালনা করেন ফাতেমা রাণী ক্যাথলিক গীর্জার পুরোহিত ফাদার সুমন পিটার কস্তা, সিএসসি।

ফাদার সুমন পিটার কস্তা, সিএসসি বলেন এই জগত যখন পাপে পরিপূর্ণ তখন ইশ্বর মানব বেশে জন্মগ্রহণ করে জগতে এসেছেন,আমাদের সাথে ছিলেন, আমাদের সংঙ্গে বাস করেন।প্রার্থনার মধ্য দিয়ে আমরা প্রকাশ করছি ইশ্বর যে ভাবে জগতকে ভালোবেসেছেন যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার মধ্য দিয়ে যেনো আমরা সকলকে ভালোবাসতে পারি একসাথে পথ চলতে পারি।

এদিকে জেলা সদরের ২০ টির মতো গির্জায় বড়দিন উপলক্ষে পালিত হয়েছে ধর্মীয় উপাসনা ও আনুষ্ঠানিকতা,দিনব্যাপী আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করা হবে বড় দিন, সন্ধ্যায় বড়দিন উপলক্ষে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। এছাড়াও ৭ উপজেলাতেও বড়দিন পালন করছে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।এদিকে সেনাবাহিনীর পক্ষ হতে বড়দিন উপলক্ষে বিভিন্ন গির্জায় শুভেচ্ছা উপহার, কেক বিতরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে লামায় ২০ নারীকে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ

বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ করা হয়েছে।শুক্রবার (২১...

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের...