ফটিকছড়ির প্রথম এমপি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার অন্যতম ভূমিকা পালনকারী, মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার মির্জা আবু মনসুরের তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল দশটায় প্রথম নামাজে জানাজা চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠ, দ্বিতীয় জানাজা ফটিকছড়ি কলেজ মাঠ এবং সর্বশেষ তৃতীয় জানাজা গ্রামের বাড়ি নানপুর আবু সোহাবান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে লাশ মা বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত করা হয়।

জানাযা পূর্বে মরহুমের কফিনে রাষ্ট্রীয় মর্যদায় গার্ড অফ অনার প্রদান করা হয়।
জানা যায়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাসহ সমাজের বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, তিনি ২১ ডিসেম্বর রাতে ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এ বীর মুক্তিযোদ্ধা।
