বুধবার, ১২ আগস্ট ২০২৬

এমপি নয় জনগণের সেবক হয়ে সবার মাঝে থাকতে চাই: ফরিদ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-১০ আসনের জনগণের পছন্দের প্রতিনিধি, সংসদ সদস্য প্রত্যাশী ক্যাটলী প্রতীক নগর আওয়ামী লীগ নেতা আলহাজ্জ্ব ফরিদ মাহমুদ বলেছেন, আমি নির্বাচন করছি শুধু এমপি হতে নয়, আমি জনগণের সেবক হয়ে সবার মাঝে থাকতে চাই। আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ একজন কর্মী দীর্ঘ বছর রাজনীতি করছি, সুখে দুঃখে মানুষের পাশে আছি। সবার ডাকে সারা দিয়েছি। কিন্তু বড় কিছু করতে পারি নাই। বড় কিছু করতে হলে বড় জায়গায় যেতে হয়। তাই জনগণের জন্য বড় কিছু করার উদ্দেশে বড় জায়গায় যাওয়ার লক্ষ্য আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনা প্রতি শ্রদ্ধা রেখে আমি নির্বাচনের মাঠে নেমেছি।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে জোহরের নামাজ আায়ের পর নগরীর ২৪ নং উত্তর আগ্রাবাদ এলাকায় গনসংযোগ কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী ৭ জানুয়ারি আপনারা ভোট কেন্দ্রে গিয়ে যোগ্য ব্যক্তির বিচার বিবেচনা করবেন। যারা বিপদের দিনে পাশে ছিলো আগামীতেও থাকবে, জনগণের কাজ করবে, যদি আপনাদের যোগ্য মনে হয় এবং সুষ্ঠু ভোট হয় তাহলে ভোট ভালো জায়গায় দিয়ে আপনাদের মনোনীত ব্যক্তিকে জয়যুক্ত করবেন।

তিনি বলেন, জয় পরাজয় আল্লাহর হাতে, শুধু এখন নয়, আমি যদিও এমপি নির্বাচিত হই, তাহলে জনগণের সেবক হিসেবে আমার দরজা আপনাদের সকলের জন্য উম্মুক্ত থাকবে।

এসময় তিনি তার নেতা কার্মীদের নিয়ে ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড এলাকার চৌমুহনী বাজার, পান্না পাড়া, মিস্ত্রি পাড়া, হাজী পাড়া, টিএন্ডটি কলোনির আশপাশ, মিয়া বাড়ি, মনসুরাবাদ, আসকারাবাদ, চারিয়া পাড়া, দাইয়া পাড়া, মোল্লা পাড়া, শান্তিবাগ আবাসিক এলাকায় জনগণের সাথে কৌশল বিনিময়ের মাধ্যমে ক্যাটলি মার্কা ভোট প্রত্যাশায় প্রচার প্রচারণা অব্যাহত রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরাই এখন কার্ডের জন্য বিএনপি নেতাদের দ্বারে দ্বারে: নুরুল আমিন

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, যারা ফ্যামিলি...

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

আরও পড়ুন

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয়া চট্টগ্রামের আটটি মিশনারী স্কুলের মধ্যে একমাত্র শতভাগ পাশের...

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...