রবিবার, ১৭ মে ২০২৬

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নির্বাচনে অংশ নেওয়া জনগনের দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। এ ধারাবাহিকতায় দরকার গণতান্ত্রতিক সরকার। তাই জনগণের দায়িত্ব নির্বাচনে অংশগ্রহণ করা।

সোমবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় আয়োজিত বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বক্তারা সাধারন জনগণকে নির্বাচনে অংশগ্রহন করার জন্য আহ্বান জানান।

ক্যাম্পেইন এডভোকেসি প্রোগ্রাম (ক্যাপ) এর তত্ত্ববধায়নে কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এ সেমিনারে অধ্যাপক ড. এস এম আনোয়ারা বেগম বলেন, ১৯৯৬ সালে নির্বাচন ইশতেহারে জনগণকে দেয়া প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেখেছেন। গত কয়েক দশকে বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন উন্নয়ন হয়েছে।

অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, উন্নয়ন ও গণতন্ত্র এই দুই বিষয় মূলত একই। গণতন্ত্র সুসংহত হবে যদি উন্নয়ন সঠিকভাবে আমরা করতে পারি। আবার গণতান্ত্রিক সমাজই দেশকে উন্নয়নের দিকে যেতে পারে। একটি বিশৃংখল সমাজ সামনের দিকে যেতে পারে না।

অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন বলেন, সংবিধানে ২৬ নং অনুষদে বলা আছে, নির্বাচন কমিশনের দ্বায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য। তিনি সাধারন জনগণকে নির্বাচনে অংশগ্রহন করার জন্য আহ্বান জানান।

অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বলনে, গণতন্ত্র ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তিনি বিগত বছরগুলতে বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নের কথা তুলে আরো ধরে বলেন, উন্নয়ন অব্যাহত রাখার জন্য দরকার গণতান্ত্রতিক সরকার। তাই জনগণের নির্বাচনে অংশগ্রহণ করার কথা তিনি উল্লেখ করেন।

সেমিনারের সভাপতি অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান বলেন, গণতান্ত্রিক অবস্থা যদি একটা দেশে না থাকে তবে উন্নয়ন বা সুসম উন্নয়ন সম্ভব নয়। দেশের বিভিন্ন খাতের উন্নয়নের কথা উল্লেখ করে বলেন এ ধারা অব্যাহত রাখার জন্য নির্বাচনের বিকল্প নাই।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ শাহ আব্দুল লতিফ, সাবেক সদস্য, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি), মোঃ আবু ইউসুফ মিয়া, অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয় অনুবিভাগ), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাসগুপ্তসহ আরও অনেকে। সেমিনারে মিডিয়া পার্টনার ছিল প্রেস এক্সপ্রেস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে অগ্নিকাণ্ডে ৫০টি দোকানপাট ও বসতঘর ক্ষতিগ্রস্ত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাঘমারা বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়...

ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক...

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

আরও পড়ুন

ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ফটিকছড়ি থানা পুলিশ।শনিবার (১৬ মে) উপজেলার পাইন্দং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পেলাগাজীর...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে এবং চলমান কার্যক্রম সফল হলে আগামী ডিসেম্বরের মধ্যে নগরীর ৮০ থেকে ৯০ শতাংশ জলাবদ্ধতা কমে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ৩০৪ জন উপকারভোগীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ লক্ষ্যে বেসরকারি...