বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

চট্টগ্রাম-১ আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এসময় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মাহবুব উর রহমান রুহেলকে নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনকে ঈগল, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী মোহাম্মদ ইউসুফকে টেলিভিশন, জাতীয় পাটির মোহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরীকে লাঙল, বাংলাদেশ মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, হাতপাঞ্জ, সুপ্রিম পাটির মোহাম্মদ নুরুল করিম আফছারকে একতারা ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আব্দুল মন্নাকে চেয়ার প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এদিকে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্ধন্দ্বীতা করলেও মূল লড়াই হবে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মাহবুব রহমান রুহেল ও ঈগল প্রতিকের (স্বতন্ত্র) প্রার্থী গিয়াস উদ্দিনের সাথে। প্রতীক বরাদ্দের পরই উভয় প্রার্থীর নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়।

স্বতন্ত্র প্রার্থী মো. গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচনী সমন্বয়ক, কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘মিরসরাইয়ের ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার মানুষ পরিবর্তন চায়। তাঁরা একটি পরিবারের মধ্যে আর আবদ্ধ থাকতে চায় না। জনগন ৭ জানুয়ারির অপেক্ষায় মুখিয়ে রয়েছে, স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনকে বিজয়ী করার জন্য। ৭ তারিখ সারাদিন জনগণ ঈগল প্রতিকে ভোট দিবে। আশা করছি জনগনের ভোটাধিকার নিয়ে গিয়াস ভাই সংসদ সদস্য নির্বাচিত হবে।’

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দীর্ঘ ৫৪ বছর মিরসরাইয়ের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। এবার তিনি স্ব ইচ্ছায় নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনার সুযোগ্য সন্তান মাহবুব উর রহমান রুহেলকে নৌকা প্রতীক মনোনয়ন দিয়েছেন। মিরসরাইয়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এখানকার জনগণ রুহেল ভাইকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করবে।’

প্রসঙ্গত, ২০২২ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী এ উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার মোট জনসংখ্যা চার লাখ ৭১ হাজার ৭৫২ জন। মোট ভোটার ৩ লাখ ৬৬ হাজার ৫২৫ জন। পুরুষ ১ লাখ ৮৮ হাজার ৭৪১। মহিলা ১ লাখ ৭৭ হাজার ৭৮২ জন। তৃতীয় লিঙ্গ ২। মোট ভোট কেন্দ্র ১০৬টি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...