বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বান্দরবানে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন

মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি

আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের জন্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন।

সোমবার (১৮ই ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে বান্দরবান ৩০০ নং আসনে নির্বাচনে অংশগ্রহণ করা আওয়ামীলীগ প্রার্থী বীর বাহাদুর উশৈসিং কে নৌকা এবং জাতীয় পার্টির প্রার্থী এটিএম শহীদুল ইসলাম কে লাঙ্গল প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন।

এসময় আওয়ামীলীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এর পক্ষে দলীয় প্রতীক নৌকা গ্রহণ করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান, পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশ এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক গ্রহণ করেন জাতীয় পার্টির প্রার্থী মোঃ এটিএম শহীদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৈকত শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক,উম্মে কুলসুম, স্থানীয় সরকার উপ-পরিচালক, এসএম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ফজলুর রহমান সহ জেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা বৃন্দ এবং আওয়ামীলীগ ও জাতীয় পার্টির প্রার্থীর দলীয় নেতৃবৃন্দ।

এসময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন রাজনৈতিক দলের সকলকে নির্বাচনী আচরণ বিধিমালা মেনে প্রচার প্রচারনা করতে আহ্বান জানান।

উল্লেখ্য গত ১৭ই অক্টোবর বান্দরবান আসনে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা মংঞে ঞ চৌধুরী। গতকাল রবিবার তিনি রিটার্নিং অফিসারের কাছে গিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে এ আসনে আওয়ামী লীগের বীর বাহাদুর উশৈসিং ও জাতীয় পার্টির এটিএম শহিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসটিতে মোট ১৮২ টি ভোট কেন্দ্রে, ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৩০ জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...