বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা

স্পোর্টস ডেস্ক

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে গুড়িয়ে দিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হল বাংলাদেশের যুবারা।

রোববার (১৭ ডিসেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ২৮২ রানের জবাবে ৮৭ রানে অলআউট হয়েছে আরব আমিরাত যুবদল। স্বাগতিক দেশকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবার যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব গড়ে টাইগার যুবারা।

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ফাইনালের লড়াইয়ে টস জিতে টাইগার যুবাদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান আমিরাতের অধিনায়ক আফজাল খান।

এশিয়া কাপ ফাইনালে টাইগার যুবাদের বড় সংগ্রহ
দ্বিতীয় ইনিংসে টাইগার যুবাদের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে খুব বেশি সুবিধা করতে পারেনি স্বাগতিক আরব আমিরাত। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন আরিয়ানস শর্মা ও আকসাত রয়। শুরুতেই এ জুটিতে আঘাত হানেন মারুফ মৃধা। এতে ভয়ংকর হয়ে ওঠার আগেই ব্যক্তিগত ১১ রানে সাজঘরে ফেরেন আকসাত।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় আমিরাত। এদিন স্বাগতিকদের ৯ ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। তানিশ সুরি (৪), ইথান ডি’সুজা (৪), আয়ান আফজাল (৫), ইয়াহিন রয় (৬) ও আম্মার বাদামির (০) মতো ব্যাটাররা ব্যর্থ হয়ে সাজঘরে ফেরেন।

টাইগার বোলারদের রক্তচক্ষু উপেক্ষা করে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান ধ্রুব প্রশার। তবে তার অপরাজিত ২৫ রানটি স্রেফ হারের ব্যবধান কমিয়েছে আমিরাত।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট শিকার করেন মারুফ মৃধা ও রণৌত উল্লাহ বর্ষণ।

এর আগে টস জিতে টাইগার যুবাদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আমিরাত অধিনায়ক আফজাল খান। এদিন ৭ রানের বেশি করতে পারেননি ওপেনার জিসান আলম। শুরুতে উইকেট হারানো দলের হাল ধরেন আশিকুর রহমান শিবলি ও চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় উইকেটে শিবলি ও রিজওয়ান ১২৫ রানের বড় জুটি গড়েন। ব্যক্তিগত ৬০ রানে আউট হন রিজওয়ান। এরপর তৃতীয় উইকেটে আসে ৮৬ রান। যেখানে ৪০ বলে ৫০ রানের দারুণ এক ইনিংস উপহার দেন আরিফুল।

ইনিংসের শেষদিকে অধিনায়ক রাব্বি ছাড়া আর কেউই বলার মতো ইনিংস খেলতে পারেননি। ২১ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি। তবে সবাইকে ছাপিয়ে এদিনও আলো ছড়িয়েছেন শিবলি। ১২৯ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান এ ওপেনার। শেষ পর্যন্ত ১৪৯ বলে ১২৯ রান করেন শিবলি। যুব এশিয়া কাপের চলতি আসরে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক। আরব আমিরাতের হয়ে আয়মান আহমেদ চারটি, এমিদ রহমাদ দুটি এবং হার্দিক পাই ও ধ্রুব পরশর একটি করে উইকেট লাভ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...