রবিবার, ১৭ মে ২০২৬

‘বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের নেতা শেখ হাসিনা’

শেখ হাসিনাকে বারবার দরকার কেন- কারণ জানালেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সম্ভাবনাময় দেশে পরিণত হয়েছে। শেখ হাসিনার উন্নয়নের প্রচেষ্টার কারণে অন্তর্ভুক্তিমুলক প্রবৃদ্ধি নিশ্চিতে বাংলাদেশ এখন এশিয়ার উদীয়মান শক্তি।

রবিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে ‘৫২ বছরে বাংলাদেশের অর্জন এবং আগামী দশকগুলোতে এ অঞ্চল ও এর বাইরে বাংলাদেশের অবস্থান’ শীর্ষক এক আলোচনা তিনি এসব কথা বলেন।

গণতন্ত্র প্রতিষ্ঠা, অন্তর্ভুক্তিমূলক জাতীয়তাবাদ, লিঙ্গ মুক্তি ও দারিদ্র্য বিমোচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করে আকবর বলেন, ‘পরাশক্তিরা জাতীয়তাবাদীদের ক্ষমতায় চায় না, কারণ জাতীয়তাবাদীরা কখনো পুতুল হতে পারে না। তারা এমন পুতুল চায় যারা বাংলাদেশের সেবা করার ভান করে তাদের স্বার্থ রক্ষা করতে পারে।’

শেখ হাসিনার প্রশংসা করে তিনি বলেন, ‘তিনি একজন ঐক্যবদ্ধ নেতা। তিনি বিভাজন করেননি, পরাশক্তিরা বাংলাদেশের রাজনীতিকে বিভক্ত করতে চায়। তারা কখনই জাতীয়তাবাদীদের সমর্থন করে না।’

তিনি বলেন, ‘সব ধরনের প্রতিবেশীর সঙ্গে আপনাকে মোকাবিলা করতে হবে। তবে আপনাকে মনে রাখতে হবে যে আপনার শত্রু বা শত্রুদের শান্ত করার প্রচেষ্টায় আপনার বন্ধুদের হারাবেন না। ’

বাংলাদেশ এখন আর ভীত-সন্ত্রস্ত দেশ নয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে পরাশক্তিগুলোর নিষেধাজ্ঞা আরোপের হুমকির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা ভয় দেখালে বাংলাদেশ ভয় পাবে এমনটা ভাবা ঠিক নয়।’

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘স্বৈরশাসন থেকে বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের নেতা শেখ হাসিনা। ৭৫-পরবর্তী স্বৈরশাসনের বিরুদ্ধে তিনি যে সাহসী ভূমিকা পালন করেছেন তার জন্য তাকে সম্মান করা উচিত এবং আমি মনে করি এটি উদযাপন করা উচিত।’

বাংলাদেশ বর্তমানে যে সব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, ভারত তা কীভাবে দেখছে জানতে চাইলে আকবর বলেন, ‘বাংলাদেশ তার নিজস্ব চ্যালেঞ্জগুলো ভালোভাবে মোকাবেলা করতে পারে।’

ভারতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন করে এ অঞ্চলের ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছেন। তাঁর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সুযোগ-সুবিধার দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ অসহায় নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে শুধু উন্নয়নের দিকেই নয়, আধুনিকতার দিকে নিয়ে গেছেন, যার চারটি মাত্রা রয়েছে। তিনি চারটি মাত্রায় কাজ করেছেন। গণতন্ত্র ও সকল ধর্মের স্বাধীনতা ছাড়া কোনো দেশই আধুনিক জাতি হতে পারে না।’

প্রধানমন্ত্রী তাত্ত্বিক অধিকারকে বাস্তব বাস্তবতায় অনুবাদ করেছেন। তিনি লিঙ্গ সমতা ও দারিদ্র্য বিমোচনে তার প্রচেষ্টার কথাও তুলে ধরে তিনি বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ। দারিদ্র্য দূরীকরণ ছাড়া আপনি একটি আধুনিক জাতি হতে পারবেন না। বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিয়ে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগিয়ে যাচ্ছে। এ কারণেই জনগণ তাকে বার বার নির্বাচিত করেছে।’

তিনি গণতন্ত্রের চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন এবং স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টাকারী শক্তির কথাও উল্লেখ করেন। আকবর বলেন, ‘স্বাধীনতা বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়নি, কিন্তু বাংলাদেশ তা অর্জন করেছে। বাংলাদেশের উচিত নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নিজের পক্ষ নেওয়া।’

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, বরং নানান সুযোগের দেশ। মোমেন বাংলাদেশ অর্জিত উল্লেখযোগ্য উন্নয়ন ও স্থিতিশীলতার কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ গণতন্ত্র অনুসরণ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে অগ্নিকাণ্ডে ৫০টি দোকানপাট ও বসতঘর ক্ষতিগ্রস্ত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাঘমারা বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়...

ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক...

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

আরও পড়ুন

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেছেন তিন প্রতিমন্ত্রী।শনিবার (১৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে এবং চলমান কার্যক্রম সফল হলে আগামী ডিসেম্বরের মধ্যে নগরীর ৮০ থেকে ৯০ শতাংশ জলাবদ্ধতা কমে...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ লক্ষ্যে বেসরকারি...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধন রোববার

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর তিনদিন ব্যাপি চট্টগ্রাম আঞ্চলিক পর্ব শুরু হচ্ছে আগামীকাল রোববার। সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রাম জেলা...