বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

জামায়াতেই শেষ ভরসা বিএনপির

নিজস্ব প্রতিবেদক

“শেষ লড়াইয়ে” জিততে পুরোনো বন্ধুকে আড়াল থেকে বাইরে বের করতে চাইছে বিএনপি। জামায়াতের সঙ্গে আড়ালের সম্পর্ক রেখে আন্দোলন সফল করা যাবে না- এই বিশ্বাস থেকে জামায়াত-বিএনপি সম্পর্ক এখন অনেকটাই প্রকাশ্য।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারা কখনোই আলাদা ছিলো না। “কৌশল” হিসেবে বিএনপি জামায়াত বিচ্ছিন্ন হয়েছে দাবি করে জনগণকে ভুল বুঝাতে চেয়েছিলো। একইসঙ্গে জামায়াত প্রকাশ্যে সঙ্গে থাকলে অন্য “ছোট দলগুলো” বিএনপির সাথে জোটবদ্ধ হতো না বলেও দুরত্বের নাটক করতে হয়েছে বলেও মত দেন বিশ্লেষকরা।

সম্প্রতি নানা রাজনৈতিক হিসাবনিকাশ কষে জামায়াতে ইসলামীর সঙ্গে ফের সম্পর্ক ‘পুনর্মূল্যায়ন’ করতে যাচ্ছে বিএনপি। বিএনপির একপক্ষ মনে করছে, জামায়াতের দিক থেকেও পারস্পরিক সম্পর্ক প্রকাশ্যে আনার চাপ আছে। দেশের ভেতরে ও বাইরে যে শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে জামায়াতের সঙ্গে ‘দূরত্ব’ দেখালেও তা দিয়ে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল হয়নি।

দলটির নেতারা বলছেন, পরিস্থিতিই তাদের এক মঞ্চের দিকে নিয়ে যাচ্ছে। সেখানে অনেকে জামায়াতের বিষয়ে আপত্তি তুলতে পারেন। তবে আগে দেশ বাঁচাতে হবে। এখনই এক হতে না পারলে কেউ বাঁচতে পারবে না। ভোটাধিকার আর গণতন্ত্র ফিরিয়ে আনতে যারাই আন্দোলন করছেন, তাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের সাংবাদিকদের বলেন, ‘বর্তমানে বিএনপি-জামায়াত মাঠে একই রকম কর্মসূচি দিচ্ছে। সেটা পারস্পরিক আলোচনার মাধ্যমেই নির্ধারণ করছি। আন্দোলন আরও জোরদার করতে হলে কাছাকাছি থেকে আন্দোলন করা যায়, সেই বিষয়টি চিন্তাভাবনা করছি।’

আলাদা কিন্তু একসাথে

২০১৮ সালের পর নানাভাবে যোগাযোগ-বিচ্ছিন্নতা ও প্রকাশ্য জোটগত অবস্থান না থাকলেও গত মে মাসের পর থেকে আবারও বিএনপি-জামায়াতের মধ্যে প্রকাশ্য ঘনিষ্ঠ যোগাযোগ শুরু হয়। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির উচ্চ পর্যায়ের দুই নেতার সঙ্গে জামায়াতের একাধিক নেতার আলাপ হয়। জামায়াতের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সেসময় বিএনপির দুই সিনিয়র দায়িত্বশীল নেতার সঙ্গে জামায়াতের একাধিক নেতার বৈঠক হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতির ভিত্তিতেই উভয় পক্ষের সব সিদ্ধান্ত নেওয়া হয়।

মূলত ২০১৫ সালে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে মৌলবাদী দল হিসেবে জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোটবদ্ধতার বিষয়টি বিবেচনায় নেন বিএনপির সিনিয়র কয়েকজন নেতা। সেসময় যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত নেতাদের অপরাধ প্রমানিত হওয়ার কারণে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছিলো। সম্পর্ক প্রকাশ্য থাকলে বিএনপি রাজনীতিতে টেকা নিয়ে সংশয় হয় কিনা সে প্রশ্ন ছিলো দলের ভেতরেই। পরবর্তীতে বেশকিছু বছর তারা কর্মসূচি আলাদা আলাদাভাবে দিলেও পালন একইসঙ্গে করেছে।

ইমেজ রক্ষায় কতগুলো বছর জামায়াতের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন দেখিয়েছে বিএনপি উল্লেখ করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর বলেন, ‘আমি সবসময়ই বলি, ওরা এক মায়ের পেটের সহদর। তারা আলাদা আলাদা দেখাতে চেয়েছে, ভুল বুঝাতে চেয়েছে। যখন আবার ধ্বোসাত্মক কাজের দরকার পড়েছে তখন আবার একসাথে হয়েছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...