বুধবার, ৫ আগস্ট ২০২৬

মেধাবীদের খুঁজে ‘চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাব’ এর ব্যতিক্রমী আয়োজন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাব তাঁদের ৩৩ বছর পূর্তি উপলক্ষে মেধাবীদের সন্ধানে মুবিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছেন।

১৬ ডিসেম্বর (শুক্রবার) সকালে আজিম-হাকিম স্কুল এ্যান্ড কলেজে মেধাবী ছাত্র-ছাত্রীদের খুঁজে বের করতে ব্যতিক্রমী এই আয়োজনে নির্দিষ্ট সিলেবাসের উপর ৩০টি নৈর্ব্যক্তিক প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়।

পরীক্ষার হলের দায়িত্বে ছিলেন মেধাবীদের সন্ধানে কুইজ প্রতিযোগিতা পরিচালনা পর্ষদের আহ্বায়ক আরিয়ান দিদার, সচিব সাইদুল ইসলাম সজিব, যুগ্ম আহ্বায়ক-মুনছুর মুরাদ, সিফাত, সদস্য মোহাম্মদ পারভেজ, সিদারাতুল মুনতাহা ও কায়ছার। এতে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন আরাফাত হোসেন।

অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে সংগঠনের সভাপতি দোস্ত মোহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল রাইনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমতা শিপিং ও ট্রেডিং এজেন্সির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আজিজুর রহমান। উদ্বোধক ছিলেন রয়েল বিচ রিসোর্টের চেয়ারম্যান মুহাম্মদ জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কামাল আহমদ রাজা, সংগঠনের গর্ভণিং বডির চেয়ারম্যান আনোয়ার সাদাত মোবারক, প্রতিষ্ঠাতা খুরশিদ আলম বিপ্লব, সাইফুদ্দিন সাইফ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ আলী জিন্নাহ্, মোরশেদ সোনা, আব্দুর রশীদ, দেলোয়ার হোসাইন, আবদুল লতিফ, আজাদ উদ্দিন শাহিন, মহিউদ্দিন বাদশা, সাইফুল ইসলাম, জে এস সামুন, সাজ্জাদ হোসেন সাকিলসহ প্রমূখ।

পরীক্ষায় ৩৪ টি স্কুল ও মাদ্রাসার প্রায় ৫৫০ জন ছাত্র-ছাত্রী কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে ৩৩ জন কুইজ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...