বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

সারা আনোয়ার,র প্রতিভা অন্বেষণ ও পুরস্কার বিতরণ

সাহস করে প্রতিযোগিতায় অংশ নেওয়ায় বিজয়ী

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ চট্টগ্রামের সাড়া জাগানো অন্যতম সামাজিক সংগঠন সারা আনোয়ারা,র আয়োজনে প্রতিভা অন্বেষণ -২৩ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল, প্রীতি সম্মিলন এবং পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার বন্দর বধ্যভূমি স্মৃতি কমপ্লেক্স মিলানায়তনে সারাদিন ব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আবদুল মালেক চৌধুরী।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ কর্মসূচির স্লোগান ছিল প্রতিভা ছড়িয়ে পড়ুক সারা আনোয়ারা থেকে সারা বাংলাদেশে।

এরই ধারাবাহিকতায় এ প্রতিযোগিতায় সকাল থেকে বিভিন্ন গ্রাম ও উপজেলা থেকে শত শত প্রতিযোগি এসে নাচ,গান, কৌতুক, ইসলামিক সংস্কৃতি, ক্যালিগ্রাফি, ফ্রিষ্টাইল ফুটবল,মেহেদী আর্ট, কবিতা আবৃত্তি, জাদু প্রদশনীয়সহ বিভিন্ন প্রতিভা উপস্থাপন করেন মঞ্চে।

পরে বিচারকরা প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফলের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কারসহ সম্মাননা সনদ তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

এসময় জনপ্রতিনিধি,আনোয়ারা ও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের প্রধানরা উপস্থিত ছিলেন। একই সাথে আয়োজনকারী সংগঠন সারা আনোয়ারা,র প্রতিটি সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আবদুল মালেক চৌধুরী বলেন, সারা আনোয়ারা সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য আমাদের তরুণ ও যুব সমাজ মানবিক ও সামাজিক কাজে ঝাঁপিয়ে পড়ুক। আমাদের শিশুদের প্রতিভা আছে কিন্তু আয়োজন না থাকার কারণে শিশুরা তাদের যোগ্য স্থান তুলে নিতে পারে না।

শিশুরা এসব কর্মসূচি থেকে বড় কোনো প্রোগ্রামে তারা প্রতিযোগী হয়ে দেশের সুনাম সারা আনোয়ারা থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিবে এই প্রত্যাশা রাখি।

এই বারের প্রতিভা অন্বেষণে ফটোগ্রাফি ক্যাটাগরিতে প্রথম হওয়া সাংবাদিক জাহিদ হোসেন হৃদয় নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, সাহস করে এসব প্রতিযোগিতায় অংশ নেওয়ায় বিজয়ী মনে করি। এই ধরনের প্রতিযোগিতা কর্মসূচিগুলো যুবসমাজের মধ্যে নানাবিধ পরিবর্তন আনতে পারে।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার পাশাপাশি এর বিপরীতে কী অর্জন হচ্ছে, কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পরিবেশের ওপর কী প্রভাব...