বুধবার, ১২ আগস্ট ২০২৬

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ জব্দ, যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শহিদুল ইসলাম (২৬) নামের এক যাত্রীর কাছ থেকে ৭টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকারও জব্দ করা হয়েছে। এসময় তাঁকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বিমান বাংলাদেশের বিজি-১৪৮ নম্বর ফ্লাইটে দুবাই থেকে আসা ওই যাত্রীর কাছে এসব স্বর্ণ জব্দ করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লীষ্টরা।

আটক শহিদুল ইসলাম কক্সবজারের চকরিয়া উপজেলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক মো. সাইফুর রহমান।

তিনি বলেন, আমাদের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কাছে তথ্য ছিল, বিজি-১৪৮ নম্বর ফ্লাইটে করে অবৈধভাবে স্বর্ণ আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে শহিদুল ইসলামকে নজরদারিতে রাখা হয়েছিল। ফ্লাইটটি বিমানবন্দরে আসলে শহিদুলকে তল্লাশি করা হয়। তখন তার কাছ থেকে স্বর্ণের বার ও স্বণালংকার পাওয়া যায়। তার নামে ফৌজদারি মামলা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...