বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মহিউদ্দিন চৌধুরীর মতো আমি মানুষের সেবা করতে চাই: ফরিদ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম আসন-১০ এর সংসদ সদস্য প্রত্যাশী মহানগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মতো আমি মানুষের সেবা করতে চাই।তিনি যেমন মানুষের আপদে বিপদে, সুখে দুখে মানুষের পাশে থেকে কাজ করে তাদের মনজয় করেছেন, আমিও তেমন কাজ করে মানুষের হৃদয় জয় করতে চাই। মানুষ বেচে থাকে তাঁর কর্মগুণে।আমাদের প্রয়াত নেতারা আমাদের মাঝে নেই।কিন্তু উনাদের কর্মের গুণে মানুষের হৃদয়ে তারা শত শত বছর ধরে বেঁচে আছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে নগরীর ৮ নং শুলকবহর ওয়ার্ডের চশমাহিলস্থ শেখ ফরিদ মসজিদে চট্টলার প্রয়াত নেতাদের আত্মার শান্তি কামনায় দোয়া,মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের প্রাক্কালে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি দোয়া মাহফিল শেষে চট্টলার জননন্দিত প্রয়াত নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী কবর জেয়ারত করেন। পরে তিনি প্রয়াত নেতার সহধর্মিনী মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা মহিউদ্দিন এর সাথে সাক্ষাত করেন।

পরবর্তীতে মুক্তিযুদ্ধের বরেন্য সংগঠক প্রাক্তন মন্ত্রী,বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী জননেতা জহুর আহমেদ চৌধুরীর পল্টন রোডস্থ কবর জেয়ারত করেন।

এরপরে নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রাক্তন মন্ত্রী জননেতা এম.এ মান্নান ও প্রয়াত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানু’র কবর জেয়ারত করেন।

এসময় রাজনৈতিক নেতাকর্মী ছাড়া আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, প্রবীণ সাংবাদিক জুবায়ের সিদ্দিকী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ, আওয়ামী লীগ নেতা আলী আকবর হোসেন, নেছার আহমেদ, শেখ নাছির আহমেদ, মোঃ আশরাফুল গনি, শওকত হোসেন,শফিউদ্দিন বাবু, আখতারুজ্জামান আক্কাস, তোহিদ আলি শাহজাদা, বখতেয়ার ফারুক, দেলোয়ার হোসেন দেলু, রাশেদ চৌধুরী, নাজমুল হাসান রুমি, আজাদুর রহমান আজাদ সহ বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...