ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পঞ্চাশোর্ধ এক মহিলার লাশ রেখে পালিয়ে যায় সাথে থাকা দুই ব্যাক্তি।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানাযায়, সকাল সাড়ে ৯টার দিকে দুই ব্যাক্তি আহত অবস্থায় ওই মহিলাকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে।
পরে নিহত মহিলার নাম পরিচয় জানতে সাথে থাকা দুই জনকে খোঁজা হলে তাদের আর পাওয়া যায়নি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন মৃত মহিলা ও তার সাথে থাকা দুইজনের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে সিসি ক্যামেরার মাধ্যমে জানতে পারা যাবে মহিলাকে হাসপাতালে কারা নিয়ে এসেছিল।
উল্লেখ্য, মহিলার চোখ ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক জখম রয়েছে।
