বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

‘বানভাসিদের অর্থ ও ঘর নির্মাণ করে প্রশংসনীয় হয়েছেন ব্র্যাক’

সাতকানিয়ায় ব্র্যাকের কর্মশালায় ইউএনও মিল্টন বিশ্বাস

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেছেন, ব্র্যাক সাতকানিয়ার বানভাসিদের নগদ অর্থ ও ঘর নির্মাণ করে দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সত্যিই প্রশংসনীয়। ব্র্যাকের মতো যদি অন্যান্য এনজিও সংস্থা ও সমাজ হিতৈষী ব্যক্তিরা অসহায়ের মাঝে নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়ায় তাহলে সাতকানিয়ার কোন গরীব-দুঃখী মানুষ কষ্টে থাকবে না। ফলে অসহায়রা স্বাবলম্বী হয়ে সমাজ সুন্দরের পাশাপাশি তাদের সন্তানদের লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করে দেশের সেবায় নিয়োজিত করতে পারবেন।

আজ মঙ্গলবার সকালে সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এনজিও সংস্থা ব্র্যাক এর দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আওতাধীন চট্টগ্রাম ফ্লাশ ফ্লাডস ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্ট এর প্রকল্প সমাপনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আনজুমান আরা’র সভাপতিত্বে ও ব্র্যাক বান্দরবান জেলার সমন্বয়ক মো. আরিফের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন হাসান চৌধুরী, ব্র্যাক এর দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচীর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. ফরহাদ হোসেন ও চট্টগ্রাম ফ্লাশ ফ্লাডস ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্ট এর প্রকল্প ব্যবস্থাপক মো. মাহবুব উল আলম। এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ, উপকারভোগী, প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচীর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো.ফরহাদ হোসেন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ততার তুলনায় আমাদের এরকম কার্যক্রমের সহায়তা আরো বাড়ানোর জন্য সরকারি- বেসরকারি সংস্থার পাশাপাশি ব্র্যাক উদ্যোগ নিবে। সঠিক সমন্বয় ও ডুপ্লিকেশন এড়ানোর জন্য উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করবে ব্র্যাক।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বয়ে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত সাতকানিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১ হাজার ৪০০টি পরিবারের মধ্যে প্রতি পরিবারকে নগদ সাড়ে ৫ হাজার টাকা ও ৫০ পরিবারকে ঘর নির্মাণ করে দিয়েছেন ব্র্যাক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...