বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নিখোঁজের ৬৪ ঘন্টা পর মিললো শিশুর লাশ

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপু সংলগ্ন কর্ণফুলী নদীতে নৌকা হতে পড়ে নিখোঁজ ১২ বছরের শিশু তাহসিন লাশ মিলল ৬৪ ঘন্টা পর।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টায় রাইখালী ইউনিয়ন এর ডলুছড়ি এলাকা সংলগ্ন এলাকার কর্ণফুলী নদীতে শিশুর লাশটি ভেসে যেতে দেখতে পেয়ে স্থানীয় জেলেরা নদী হতে লাশটি উদ্ধার করে নদী তীরে আসেন। পরে সকাল সাড়ে ৭ টায় কাপ্তাই  ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটিকে উদ্ধার করেন।

নিখোঁজ তাহসিন চিৎমরম ইউনিয়নের বগারচর এলাকার বগারচর হাক্কানি হেফজখানায় হেফজ বিভাগে অধ্যায়নরত ছিল।

বিষয়টি নিশ্চিত করে হেফজখানার পরিচালক মো: শহীদুল ইসলাম বলেন, মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টা রাইখালী ইউনিয়ন এর ডলুছড়ি এলাকার বাসিন্দারা শিশুর লাশটি ভেসে যেতে দেখতে পেয়ে  আমাকে খবর দিলে সাথে সাথে আমি সেই স্থানে যায়। আমি ফায়ার সার্ভিস সহ আইন শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করি। পরে সকাল সাড়ে ৭ টায় কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটি উদ্ধার করেন।

চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান বলেন, খবর পাওয়ার পর সকাল সাড়ে ৯ টায় আমি সহ  থানা পুলিশ এর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত: চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিতাপুর এলাকার আবুল হাসেম এর ছেলে বগারচর হাক্কানি হেফজখানায় হেফজ বিভাগে অধ্যায়নরত শিশু তাহসিন গত শনিবার (৯ ডিসেম্বর) বিকেল ৩ টায়   কাউকে না জানিয়ে মাদ্রাসা হতে    বাড়ী যাওয়ার উদ্যোশে  ছোট ডিঙ্গি নৌকায় করে কর্ণফুলী নদী পার হতে গিয়ে কেপিএম কয়লার ডিপু এলাকা সংলগ্ন নদীতে পড়ে যায়।

গত ৩ দিন ধরে  কাপ্তাই কাপ্তাই নৌবাহিনী শহীদ মোয়াজ্জেম ঘাঁটির লেফটেন্যান্ট রাশেদ এর নেতৃত্বে ১৫  সদস্য বিশিষ্ট নৌ ডুবুরি দল এবং কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ছেলেটাকে উদ্ধারে কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করেন। এসময় কাপ্তাই থানা পুলিশ এর সদস্যরাও উদ্ধার অভিযানে সহায়তা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...