বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে ছাত্রলীগ কর্মী হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্রলীগ কর্মী জিয়াউল হাসান ওরফে জুয়েল হত্যা মামলার প্রধান আসামি আবুল বশরকে (৬০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গতকাল রোববার (১০ ডিসেম্বর) নগরীর বন্দর থানাধীন কাজী পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল বশর মিরসরাইয়ের রাজাপুর থানার মৃত জালাল আহম্মদের ছেলে।

র‌্যাব জানায়, নিহত জিয়াউল হাসান জুয়েল মিরসরাই থানার মিঠানালা এলাকার আলমগীরের ছেলে। গত ২৮ নভেম্বর নিহত জুয়েলের সাথে স্থানীয় আবুল বশর এবং অন্যান্য সহযোগীদের সাথে বাকবিতণ্ডা হয়। পরদিন ২৯ নভেম্বর রাজাপুর নতুন রাস্তার মাথায় দোকানে চা খাওয়ার সময় বশর ও তার সহযোগীরা জুয়েলকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে চার জন এজাহারনামীয় দুই তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে মিরসরাই থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার নগরীর বন্দর থানার কাজী পাড়া এলাকায় অভিযান চালিয়ে এ মামলার প্রধান আসামি আবুল বশরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েলকে কুপিয়ে হত্যা করে মরদেহ রাস্তার পাশে জলাশয়ে ফেল পালিয়ে যায় বলে জানায় আসামি। তাকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

আরও পড়ুন

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...