বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

খাতুনগঞ্জে জেলা প্রশাসনের অভিযান, ২ দোকানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এসময় দুই দোকানকে ২০০০০ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (১০ ডিসেম্বর) বিকাল ৩ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত খাতুনগঞ্জ এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় মূল্য তালিকা না থাকা এবং ক্রয় বিক্রয় রশীদ অসংরক্ষনের মতো অনিয়ম এবং সরকার নির্ধারিত মূল্যে এর অতিরিক্ত দামে বিক্রির অপরাধে ২ টি দোকানকে (মেসার্স মেহের আলী ট্রেডার্সকে ১০০০০ টাকা এবং মেসার্স মোহাম্মদ আলি আহম্মদ ১০০০০ টাকা) সর্বমোট ০২ টি মামলায় ২০০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো উমর ফারুক বলেন, বাজারে বিভিন্ন দোকানে জরিমানা করার পাশাপাশি মনিটরিং অব্যাহত থাকবে। এছাড়াও সরবরাহ কমার অজুহাতে যাতে ভোগ্যপণ্যের দাম বাড়াতে না পরে সেই বিষয়েও লক্ষ্য রাখা হচ্ছে এবং নিয়মিত মনিটরিং করা হবে জানা গিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, কোনো আড়তদার ও পাইকারি ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য অবৈধভাবে মজুদ কিংবা এসব পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ালে জেলা প্রশাসন মজুদ করা পণ্য জব্দ করতে পারে। আড়ত এবং বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জেল-জরিমানা, পণ্য জব্দ, আড়ত-দোকান সিলগালাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পেঁয়াজের ক্রমবর্ধমান মূল্য নিয়ে চট্টগ্রামের ব্যবসায়ী ও আড়তদারদের সাথে বসে তাদের মতামত, পরামর্শ, যুক্তি উপস্থাপন করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

আরও পড়ুন

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...