বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

‘অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে আ.লীগকে ক্ষমতায় আনতে হবে’

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে মোতালেব

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

মনোনয়ন বাতিলের পর নির্বাচন কমিশন কর্তৃক প্রার্থীতা ফেরত পেয়ে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোতালেব।

আজ রোববার সকালে প্রার্থীতা বৈধতা ঘোষণার পর বিকালে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় মোতালেব তাঁর বক্তব্যে বলেন, ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ছাত্রলীগ ও আওয়ামী রাজনীতির ঝান্ডা নিয়ে পথে-প্রান্তরে ছুটে চলেছি। দলীয় প্রতীক না পেলেও দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে জনসাধারণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে উৎসব মুখর পরিবেশে যাতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এজন্য স্বতন্ত্র প্রার্থী হয়েছি।

মোতালেব আরও বলেন, আওয়ামীলীগ হচ্ছে দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য নিবেদিত একটি দল। এ দল ক্ষমতায় এসে দেশের অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন। আরো অনেক কাজ বাকী রয়েছে। এ কাজগুলো সম্পন্ন করতে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনার বিকল্প নাই। আশা করি এরই প্রতিফলন ঘটাতে আগামী ৭ জানুয়ারী জনগণ আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিবেন।

এসময় মোতালেবের সাথে ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক সন্তোষ কুমার মল্লিক, সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের, এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু ছালেহ, ব্যবসায়ী সামশুল ইসলাম, ছাত্রনেতা মো. দিনার, মো. রিয়াদ ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নির্ঝর বড়ুয়া জয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

আরও পড়ুন

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...