সোমবার, ১৮ মে ২০২৬

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে পড়ে ১২ বছরের শিশু নিখোঁজ

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নে কয়লার ডিপু সংলগ্ন কর্ণফুলী নদীতে নৌকা হতে পড়ে  ১২ বছরের এক মাদ্রাসা পড়ুয়া শিশু নিখোঁজ হয়েছেন।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেল ৩ টায় এ ঘটনা ঘটে।

শিশুটির নাম তাহসিন। সে রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিতাপুর এলাকার আবুল হাসেম এর ছেলে।

নিখোঁজ তাহসিন চিৎমরম ইউনিয়নের বগারচর এলাকার বগারচর হাক্কানি হেফজখানায় হেফজ বিভাগে অধ্যায়নরত ছিল বলে জানান হেফজখানার পরিচালক মো: শহীদুল ইসলাম।

তিনি আরোও বলেন, ছেলেটি কাউকে না জানিয়ে   বাড়ী যাওয়ার উদ্যোশে  ছোট ডিঙ্গি নৌকায় করে কর্ণফুলী নদী পার হতে গিয়ে কেপিএম কয়লার ডিপু এলাকা সংলগ্ন নদীতে পড়ে যায়।  সাথে সাথে আমি খবর পাওয়ার পর ৯৯৯ এ পুলিশকে খবর দিই। সাথে সাথে কাপ্তাই থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং নৌবাহিনীর ডুবুরিদল  ও কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে অংশ নেন।

এদিকে ঘটনা ঘটার পর বিকেল সাড়ে ৩ টায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন ঘটনাস্থলে পৌঁছান এবং নৌবাহিনী ডুবুরি দল এবং কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ঘটনাস্থলে আসার জন্য বলেন।

কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ছেলেটা উদ্ধারের জন্য সমন্বিত ভাবে কাজ করে যাচ্ছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৬.৪৫) কাপ্তাই নৌবাহিনী শহীদ মোয়াজ্জেম ঘাঁটির লেফটেন্যান্ট রাশেদ এর নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট নৌ ডুবুরি দল এবং কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ছেলেটাকে উদ্ধারে কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিয়ানমারে পাচারকালে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ আটক ৩৩

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ২ হাজার ৪০০ বস্তা...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আযোজিত " নতুন কুঁড়ি স্পোর্টস"...

দ্বিতীয় ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে সিটি ব্যাংক পিলসি চ্যাম্পিয়ন

চিটাগাং ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাব আয়োজিত ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয়...

চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার তিন

চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ১৩ হাজার ৬০০...

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে মো. জাহাঙ্গীর আলম নামের এক...

কোরবানির চামড়া নিয়ে কোন অরাজকতা চলবে না: মেয়র ডা. শাহাদাত

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কোরবানির পশুর চামড়া...

আরও পড়ুন

মিয়ানমারে পাচারকালে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ আটক ৩৩

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তিনটি ট্রলারও জব্দ করা হয়। আটককৃতরা চট্টগ্রামের...

দ্বিতীয় ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে সিটি ব্যাংক পিলসি চ্যাম্পিয়ন

চিটাগাং ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাব আয়োজিত ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর সম্পন্ন হয়েছে গত শনিবার।কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ইস্টার্ন ব্যাংক পি এলসিকে পরাজিত...

চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার তিন

চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ১৩ হাজার ৬০০ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। শনিবার (১৬ মে) নগরীর পাঁচলাইশ ও হাটহাজারী থানা...

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে মো. জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার মাদামবিবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ...