বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে মেধাবৃত্তি পরীক্ষায় সেরা তিন শিক্ষার্থী পেল কম্পিউটার

সাফায়েত মেহেদী, মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে শিক্ষাবান্ধব সামাজিক সংগঠন প্রজন্ম মিরসরাইয়ের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. রহিম উদ্দিনের সঞ্চালনায় ও সভাপতি সাজেদুল করিম আসাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইটি বিশেষজ্ঞ মাহবুব উর রহমান রুহেল।

এসময় তিনি প্রজন্ম মিরসরাইয়ের পৃষ্ঠপোষক হওয়ার ঘোষণা দিয়েছেন। বিশেষ বক্তার বক্তব্য রাখেন প্রজন্ম মিরসরাইয়ের পৃষ্টপোষক কামরুল হাসান এফসিএ।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, প্রজন্ম মিরসরাইয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইউনূচ নূরী, প্রজন্ম মিরসরাইয়ের পরিচালক অধ্যাপক ওমর ফারুক, সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরী, শান্তিনীড় সভাপতি আশরাফ উদ্দিন সোহেল, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন, অদম্য মিরসরাইয়ের সভাপতি নিয়াজ মো. সাজেদ, মধ্যম আমবাড়ীয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।

প্রজন্ম মিরসরাইয়ের সভাপতি সাজেদুল করিম আসাদ জানান, মেধাবৃত্তি পরিক্ষায় ১৫৪ জন শিক্ষার্থীকে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৩০ জন শিক্ষার্থীকে ট্যালেন্ট পুল বৃত্তি ও সেরা ৩ শিক্ষার্থীকে কম্পিউটার প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সামাজিক কার্যক্রমের পাশাপাশি বৃত্তি কার্যক্রম শৃঙ্খলার সাথে সম্পন্ন করে আসছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...