সোমবার, ১৮ মে ২০২৬

সাতকানিয়া পৌরসভা মেয়রের হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারক চক্রের টাকা দাবী

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের এর হোয়াটসঅ্যাপ হ্যাক করে অজ্ঞাত প্রতারক চক্রের বিরুদ্ধে টাকা দাবীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পৌরসভায় কর্মরত ভুক্তভোগী মোশারফ হোছাইন নামে এক উচ্চমান সহকারী থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেছেন।

এ ব্যাপারে মোশারফ হোসেন বলেন, মেয়র মহোদয়ের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ থেকে জরুরী প্রয়োজনে (নম্বর-০১৭৩৮৯২৭৫২৮) ২৫ হাজার টাকা পাঠানোর জন্য বললে আমি তাৎক্ষণিক বিকাশের মাধ্যমে দাবীকৃত টাকা পাঠিয়ে দিই। টাকার পাওয়ার বিষষটি নিশ্চিত হওয়ার জন্য ওই নাম্বারে ফোন দিলে আবারও ২০ হাজার টাকা দিতে বলেন। পুনরায় দাবীকৃত টাকা পাঠানোর প্রাক্কালে মেয়র মহোদয় তাহার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে বললে-আমি টাকা পাঠানো থেকে বিরত থাকি। পরে বুঝতে পারি মেয়রের হোয়াটসঅ্যাপ প্রতারকের কবলে পড়েছে। এ ঘটনায় মেয়রের নির্দেশে আমি থানায় জিডি করেছি।

মেয়র মোহাম্মদ জোবায়ের বলেন, বৃহস্পতিবার বিকালে আমি ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছিলাম। আমার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ এ অপরপ্রান্ত থেকে অপরিচিত এক ব্যক্তি (নম্বর-০১৩২৭৭২২১৭০) ফোন দিয়ে বলে- আজ শুক্রবার সকাল ৮ টায় মন্ত্রণালয় থেকে আমাকে জরুরী জুম মিটিং এ অংশ নিতে হবে। এজন্য আমার মোবাইল ফোনটি সেটিং করতে বলে আমাকে একটি লিংক দেয়। ওই লিংকে ঢুকা মাত্র আমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যায়।

মেয়র আরও বলেন, হ্যাক হওয়ার কিছুক্ষণের মধ্যে প্রতারকরা কয়েকজনের কাছ থেকে কিছু টাকা নিয়েছে। এ ছাড়া ওই প্রতারক চক্র আমার অফিসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ও আমার ঘনিষ্টদের কাছ থেকে টাকা দাবী করে। বিষয়টি বুঝতে পেরে হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রকাশ করে সবাইকে জানিয়ে দিয়েছি। এ ঘটনায় আমার অফিসের এক কর্মচারী থানায় জিডি করেছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, পৌরসভার মেয়রের হোয়াটসঅ্যাপ প্রতারক চক্রের কবলে পড়েছে। পৌরসভার এক কর্মচারী বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় একটি জিডি করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্ধন লায়ন্স ক্লাবের নতুন কমিটি, সভাপতি আবু তাহের, সেক্রেটারী হাছান তারেক

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর অন্যতম সেবা সংগঠন লায়ন্স...

মিয়ানমারে পাচারকালে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ আটক ৩৩

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ২ হাজার ৪০০ বস্তা...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আযোজিত " নতুন কুঁড়ি স্পোর্টস"...

দ্বিতীয় ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে সিটি ব্যাংক পিলসি চ্যাম্পিয়ন

চিটাগাং ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাব আয়োজিত ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয়...

চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার তিন

চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ১৩ হাজার ৬০০...

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে মো. জাহাঙ্গীর আলম নামের এক...

আরও পড়ুন

বন্ধন লায়ন্স ক্লাবের নতুন কমিটি, সভাপতি আবু তাহের, সেক্রেটারী হাছান তারেক

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর অন্যতম সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের ২০২৬-২৭ সেবাবর্ষের নতুন কমিট গঠন করা হয়েছে।রবিবার (১৭ মে) সন্ধ্যায়...

মিয়ানমারে পাচারকালে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ আটক ৩৩

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তিনটি ট্রলারও জব্দ করা হয়। আটককৃতরা চট্টগ্রামের...

দ্বিতীয় ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে সিটি ব্যাংক পিলসি চ্যাম্পিয়ন

চিটাগাং ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাব আয়োজিত ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর সম্পন্ন হয়েছে গত শনিবার।কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ইস্টার্ন ব্যাংক পি এলসিকে পরাজিত...

চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার তিন

চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ১৩ হাজার ৬০০ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। শনিবার (১৬ মে) নগরীর পাঁচলাইশ ও হাটহাজারী থানা...