বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে গৃহবধূর আত্মহত্যা

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে  আফসানা আক্তার লিজা (২৫) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার মিঠানালা ইউনিয়নের জিয়া উদ্দিন ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে প্রেরণ করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের ২ জুলাই সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের উত্তর বাগচতর এলাকার হুরমত খাঁ ভূঁইয়া বাড়ির নুরনবীর ছেলে জাবেদ ইকবালের সাথে লিজার বিয়ে হয়। বিয়ের পর থেকে ভালোই চলছিল তাদের সংসার। গত ১০ নভেম্বর মিরসরাইয়ের মিঠানালা ইউনিয়নের জিয়া উদ্দিন ভূঁইয়া বাড়িতে বেড়াতে আসে। এরপর আর স্বামীর বাড়ি যাননি। বুধবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

লিজার ফুফাতো ভাই নুরুল আলম বলেন, আমার মামাতো বোন অনার্স শেষ করে মাস্টার্সে অধ্যায়নরত। গত ১০ নভেম্বর স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে। বুধবার রাত আনুমানিক ১টার দিকে রান্না ঘরের তীঁরের সাথে গলায় ফাঁস দিয়ে সে ঝুলতে থাকে। পরে তাকে ঘুমানোর কক্ষে না দেখে রান্নাঘরে গেলে দেহ ঝুলতে দেখা গেছে।  আমি এখন তার মরদেহ নিয়ে চমেকে রয়েছি।

লিজার স্বামী জাবেদ ইকবাল বলেন, আমি বৃহস্পতিবার ভোর ৪টার দিকে খবর পাই আমার স্ত্রী তার বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। শুনে তো অবাক, হটাৎ কেন এমন কাজ করলো। আমার সাথে সর্বশেষ একদিন আগে মোবাইলে কথা হয়েছে। দুএকদিনের মধ্যে আমাদের বাড়িতে নিয়ে আসার কথা ছিল। আমার সাথে মাঝে মধ্যে রাগারাগি হলেও আবার ঠিক হয়ে যেত।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম আরমান বলেন, খবর নিয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তবে আমরা যাওয়ার আগে ঝুলানো অবস্থা থেকে মরদেহ নিচে নামিয়ে ফেলা হয়। তিনি আরো বলেন, মরদেহের গলায় কালো দাগ ও হাতের কবজিতে কাটা দাগ রয়েছে। পরিবারের সাথে কথা বলে বা পারিপার্শ্বিক অবস্থা দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে সে আত্মহত্যা করেছে। মরদেহের ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে শতভাগ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...